News Flash

Image

Arrested : বনকর এলাকায় নেশা সামগ্রী সহ আটক যুবক

বিলোনীয়া, ২০ এপ্রিল৷৷ বুধবার বিকাল আনুমানিক সাড়ে তিনটে বনকর নদীর উত্তর পাড়ে তালুকদার পাড়া রাস্তা থেকে লিটন দে নামে এক নেশাখোড়কে আটক করেছে৷ তার পকেট থেকে ব্রাউন সুগার উদ্ধার করা হয়৷ জানা যায় বনকর নদীর উত্তর পাড়ে তালুকদার পাড়া গ্রামটি রীতিমতো নেশাখোড়দের আস্তানা হয়ে দাঁড়িয়েছে৷ প্রতিদিন নেশাখোড়রা তালুকদার পাড়া থেকে নেশা জাতীয় জিনিস ক্রয় করে নিয়ে যাচ্ছে৷ বনকর এলাকার যুবকরা প্রতিদিন তা প্রত্যক্ষ করলেও আজ এক নেশাখোড় যখন তার টমটম গাড়ি নিয়ে তালুকদার পাড়া এলাকায় নেশার দ্রব্য ক্রয় করার জন্য যায় তখন ফেরার সময় যুবকরা তাকে আটকে তার পকেট থেকে ব্রাউন সুগার উদ্ধার করে৷ সাথে সাথে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লিটন দেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়৷ এলাকার যুবকদের দাবি তাকে জিজ্ঞাসাবাদ করলে এলাকায় মধ্যে কারা নেশাকারবারি তাদের হদিশ পাওয়া যাবে এবং পুলিশ যাতে অতিসত্বর এই নেশাখোড়দের বিরুদ্ধে এবং নেশাকারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে এই দাবি উঠেছে৷

Releated Posts

মনোনয়ন জমায় বাধার অভিযোগ, পশ্চিম জেলার নির্বাচনী আধিকারিককে ডেপুটেশন সিপিআইএমের

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার অভিযোগ তুলে পশ্চিম জেলার…

ByByReshmi Debnath Sep 7, 2026

ফের নিয়োগের দাবিতে টেট উত্তীর্ণদের আন্দোলন, টিআরবিটিতে ডেপুটেশন

আগরতলা, ৭ সেপ্টেম্বর: পশ্চিমবঙ্গে প্রায় ৪৫০টি বেসরকারি বিএড কলেজকে ঘিরে বিতর্কের আবহের মধ্যেই ত্রিপুরায় নিয়োগের দাবিতে সরব হলেন ২০২৪…

ByByReshmi Debnath Sep 7, 2026

জিবি হাসপাতালে রোগীদের ভোগান্তি, হুইলচেয়ার-ট্রলির অভাবে দুর্ভোগের অভিযোগ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: রাজ্যের প্রধান চিকিৎসাকেন্দ্র জিবি হাসপাতালে রোগীদের পরিষেবা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা…

ByByReshmi Debnath Sep 7, 2026

কাঠালিয়া ও মোহনভোগে বিজেপির ১০ ভিলেজে মনোনয়ন দাখিল, নেতৃত্বে প্রতিমা ভৌমিক ও কিশোর বর্মন

কাঠালিয়া, ৭ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচন ২০২৬-কে সামনে রেখে সোনামুড়া মহকুমার অন্তর্গত কাঠালিয়া ও মোহনভোগ ব্লকে বিজেপির…

ByByReshmi Debnath Sep 7, 2026
Scroll to Top