News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Arrested : হেরোইন সহ দুই নেশা কারবারি গ্রেপ্তার তেলিয়ামুড়ায়
Image

Arrested : হেরোইন সহ দুই নেশা কারবারি গ্রেপ্তার তেলিয়ামুড়ায়

তেলিয়ামুড়া, ২০ এপ্রিল৷৷ দীর্ঘদিন ধরে গজিয়ে ওঠা হেরোইন সাম্রাজ্যের বাদশা স্প্যারো সহ হেরোইন বাজেয়াপ্ত করলো বিপুল পরিমাণে৷ ঘটনা বুধবার তেলিয়ামুড়া থানাধীন নেতাজি নগর এলাকায়৷

ঘটনার বিবরণ দিয়ে তেলিয়ামুড়া থানার কর্তব্যরত এস.আই জয়ন্ত হালদার জানিয়েছেন, এলাকাবাসীর খবরের সূত্র ধরে তেলিয়ামুড়া নেতাজি নগর এলাকার কুখ্যাত নেশাকারবারি প্রশান্ত সরকার ওরফে স্প্যারোর বাড়িতে তেলিয়ামুড়া থানার পুলিশ অভিযান চালায়৷ অভিযানের নেতৃত্বে ছিলেন তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া, তাছাড়াও এদিনের এই অভিযানে ছিলেন তেলিয়ামুড়া থানার ও.সি সুবিমল বর্মন, সহ থানার কর্তব্যরত এস.আই জয়ন্ত হালদার সহ পুলিশ এবং টি.এস.আর বাহিনী৷

পুলিশের আঁচ পেয়ে নেশাকারবারি স্প্যারো বাড়ির পার্শবর্তী খোয়াই নদীর জলে বিপুল পরিমাণে হিরোইন সহ ঝাঁপ দেয়৷ পুলিশ অতি দ্রুততার সঙ্গে অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে নেশাকারি তথা তেলিয়ামুড়ার ত্রাস স্প্যারো’কে আটক করে থানায় নিয়ে আসে৷ তার কাছে থাকা একটি ব্যাগ থেকে পুলিশ দুইটি প্যাকেট ভর্তি হেরোইন সহ ১৫-২০টি কৌটায় হেরোইন এবং অনেক খালি কৌটা সহ বিভিন্ন আনসঙ্গিক জিনিসপত্র উদ্ধার করে৷ নেশাকারবারি স্প্যারো’কে প্রাথমিক পর্যায়ে জিজ্ঞাসাবাদ করে তার আরেক সাগরেদ পেশায় টমটম চালক রাজীব সাহাকেও আটক করে থানায় নিয়ে আসে৷ এদিনের উদ্ধারকৃত হেরোইন এর আনুমানিক বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা৷

Releated Posts

মনোনয়ন জমায় বাধার অভিযোগ, পশ্চিম জেলার নির্বাচনী আধিকারিককে ডেপুটেশন সিপিআইএমের

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার অভিযোগ তুলে পশ্চিম জেলার…

ByByReshmi Debnath Sep 7, 2026

ফের নিয়োগের দাবিতে টেট উত্তীর্ণদের আন্দোলন, টিআরবিটিতে ডেপুটেশন

আগরতলা, ৭ সেপ্টেম্বর: পশ্চিমবঙ্গে প্রায় ৪৫০টি বেসরকারি বিএড কলেজকে ঘিরে বিতর্কের আবহের মধ্যেই ত্রিপুরায় নিয়োগের দাবিতে সরব হলেন ২০২৪…

ByByReshmi Debnath Sep 7, 2026

জিবি হাসপাতালে রোগীদের ভোগান্তি, হুইলচেয়ার-ট্রলির অভাবে দুর্ভোগের অভিযোগ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: রাজ্যের প্রধান চিকিৎসাকেন্দ্র জিবি হাসপাতালে রোগীদের পরিষেবা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা…

ByByReshmi Debnath Sep 7, 2026

কাঠালিয়া ও মোহনভোগে বিজেপির ১০ ভিলেজে মনোনয়ন দাখিল, নেতৃত্বে প্রতিমা ভৌমিক ও কিশোর বর্মন

কাঠালিয়া, ৭ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচন ২০২৬-কে সামনে রেখে সোনামুড়া মহকুমার অন্তর্গত কাঠালিয়া ও মোহনভোগ ব্লকে বিজেপির…

ByByReshmi Debnath Sep 7, 2026
Scroll to Top