News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ICA : ত্রিপুরার তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর নাম ব্যবহার করে টাকা সংগ্রহের চেষ্টা, পুলিশের দ্বারস্ত সুশান্ত
Image

ICA : ত্রিপুরার তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর নাম ব্যবহার করে টাকা সংগ্রহের চেষ্টা, পুলিশের দ্বারস্ত সুশান্ত

আগরতলা, ২০ এপ্রিল (হি. স.) : ত্রিপুরার তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর নাম ব্যবহার করে ভুয়ো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে আর্থিক প্রতারণার জাল সাজানো হয়েছিল। কিন্ত, বিষয়টি মন্ত্রীর নজরে আসার সাথে সাথেই জনগণকে সতর্ক করা হয়েছে। ইতিমধ্যে ওই বেআইনি কাজের জন্য তথ্য ও সংস্কৃতি মন্ত্রী পুলিশের দ্বারস্ত হয়েছেন। তদন্তে নেমে পুলিশ ভুয়ো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট-র জন্য ব্যবহৃত 9544128112 নম্বরটি কেরালা থেকে পরিচালিত হচ্ছে বলে নিশ্চিত করেছে। পুলিশের সাইবার অপরাধ দমন শাখা ওই মামলায় তদন্ত করছে।

আজ তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, সকালে টেলিফোনে জানতে পেরেছি আমার নাম ব্যবহার করে মানুষের কাছে টাকা চাওয়া হচ্ছে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওই টাকা সংগ্রহের চেষ্টা চলছে। বিষয়টি সঙ্গে সঙ্গে পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপারকে জানিয়েছি।

তিনি বলেন, জনসমক্ষে আমার ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য এবং আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতেই গভীর ষড়যন্ত্রের অঙ্গ হিসেবে খুবই সুকৌশলে একটি চক্র এসব করাচ্ছে। তাঁর আবেদন, এধরনের প্রতারক চক্রের খপ্পরে পড়বেন না এবং এমন ঘটনা দেখা মাত্রই পুলিশের নজরে নেবেন।

Releated Posts

সাতচাঁদে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ, মৃত ৩, আশঙ্কাজনক আরও ৩

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৬ সেপ্টেম্বর:সাতচাঁদের দশরথ দেব মেমোরিয়াল স্কুল সংলগ্ন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের। গুরুতর…

ByByReshmi Debnath Sep 6, 2026

রাজধানীর বেসরকারি হোটেলে বিজেপি–তিপ্রা মথার গুরুত্বপূর্ণ বৈঠক, একাধিক ইস্যুতে আলোচনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্টেম্বর:রবিবার সন্ধ্যায় রাজধানী আগরতলার একটি বেসরকারি হোটেলে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক…

ByByReshmi Debnath Sep 6, 2026

উদয়পুরে জগন্নাথ দীঘিতে স্নান করতে নেমে জলে তলিয়ে ছাত্রের মৃত্যু

উদয়পুর, ৬ সেপ্টেম্বর: উদয়পুরের জগন্নাথ দীঘিতে স্নান করতে নেমে জলে তলিয়ে মৃত্যু হল এক দশম শ্রেণির স্কুল পড়ুয়ার।…

ByByReshmi Debnath Sep 6, 2026

মানুষ সিপিএম-কে আর কখনোই গ্রহণ করবে না, মানুষ ইতোমধ্যেই তাদের প্রত্যাখ্যান করেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৬ সেপ্টেম্বর: বিরোধীদের রাজনীতির কোনো মৌলিক জ্ঞান নেই, কারণ তারা শুধু মানুষকে বিভ্রান্ত করতেই রাজনীতি করে আসছে। ভারতীয়…

ByByReshmi Debnath Sep 6, 2026
Scroll to Top