News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Accident : তেলের ট্যাঙ্কার ট্রাক পিষে মারল বাইসাইকেল আরোহীকে
Image

Accident : তেলের ট্যাঙ্কার ট্রাক পিষে মারল বাইসাইকেল আরোহীকে

তেলিয়ামুড়া, ২০ এপ্রিল৷৷ দূরপাল্লার গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারালো এক বাই সাইকেল আরোহী৷ মৃত ব্যক্তির নাম জীবন চক্রবর্তী৷ বাড়ি তেলিয়ামুড়া থানাধীন করইলং এলাকায়৷ দূর্ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া থানাধীন করইলং এলাকায় বুধবার সন্ধ্যা সাতটা নাগাদ৷


সংবাদে জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন করইলং স্থিত নিজ বাড়ি থেকে ৪০ বছর বয়সী জীবন চক্রবর্তী নিজের বাইসাইকেল দিয়ে তেলিয়ামুড়া বাজারে আসার পথে অপর দিক থেকে আসা একটি তেলের ট্যাংকারের ধাক্কায় রাস্তায় পড়ে যায়৷ পরে চাকা পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় জীবন চক্রবর্তী৷ পরে এলাকাবাসীরা খবর দেয় তেলিয়ামুড়া দমকল কর্মীদের৷ দমকল কর্মীরা তাকে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে৷ আগামীকাল ময়নাতদন্তের পর মৃতদেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে৷ এদিকে ঘাতক গাড়িটিকে তেলিয়ামুড়া থানার পুলিশ আটক করে থানায় নিয়ে আসে৷

Releated Posts

শিক্ষক সংকট ও অস্বাস্থ্যকর রান্নাঘরের প্রতিবাদে স্কুলের গেটে তালা, বিক্ষোভে অভিভাবকরা

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১ জুলাই: শিক্ষক সংকট, মিড-ডে মিলের অস্বাস্থ্যকর রান্নাঘর এবং দীর্ঘদিনের অব্যবস্থার প্রতিবাদে উত্তাল হয়ে উঠল কৈলাসহরের…

ByByReshmi Debnath Jul 2, 2026

এক সন্তান ও স্বামীকে রেখে কন্যাকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, থানায় অভিযোগ

নিজস্ব প্রতিনিধি,আগরতলা, ১ জুলাই: সামাজিক অবক্ষয়ের আরেকটি ঘটনা সামনে এসেছে কচুছড়া থানার অন্তর্গত চানকাপ গ্রামে। স্বামী ও ১০ বছরের…

ByByReshmi Debnath Jul 2, 2026

চিকিৎসা পরিষেবার উন্নয়নে ১০ দফা দাবি ‘আমরা বাঙালি’-র, পরিকাঠামো উন্নয়নের ওপর জোর

আগরতলা, ১ জুলাই: রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসা পরিষেবার মানোন্নয়ন এবং রোগীদের দুর্ভোগ কমাতে ১০ দফা দাবি জানাল ‘আমরা বাঙালি’।…

ByByReshmi Debnath Jul 2, 2026

নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ের ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের ভূমিকার সমালোচনায় এসএফআই, অভিযুক্ত আমলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

আগরতলা, ১ জুলাই: পশ্চিম ত্রিপুরার নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ে কর্তব্যরত এক স্কুল পরিদর্শকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও মানসিক হেনস্তার অভিযোগকে…

ByByReshmi Debnath Jul 2, 2026
Scroll to Top