News Flash

  • Home
  • দেশ
  • শ্রীনগরে সিআরপিএফ জওয়ানদের গাড়িতে ধাক্কা ট্রাকের; এক জওয়ানের মৃত্যু, আহত ১২
Image

শ্রীনগরে সিআরপিএফ জওয়ানদের গাড়িতে ধাক্কা ট্রাকের; এক জওয়ানের মৃত্যু, আহত ১২

শ্রীনগর, ১৯ এপ্রিল (হি.স.): শ্রীনগরের হায়দারপোরা এলাকায় সিআরপিএফ জওয়ানদের গাড়িতে ধাক্কা মারল বেপরোয়া একটি ট্রাক। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজন সিআরপিএফ জওয়ানের, এছাড়াও কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। সোমবার রাতে হায়দারপোরা এলাকার আইকিউ মলের কাছে জে কে ০৫ কে ৭২০০ নম্বরের একটি ট্রাক সিআরপিএফ-এর ১৮১ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানদের গাড়িতে ধাক্কা মারে। দুর্ঘটনায় ১২ জন সিআরপিএফ জওয়ান ও ট্রাকের খালাসি গুরুতর আহত হয়েছেন।

সমস্ত সিআরপিএফ জওয়ানদের হামহামার বিএসএফ এসটিসি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই প্রাণ হারান এম এন মণি নামে একজন সিআরপিএফ কনস্টেবল। গুরুতর আহত অবস্থায় এএসআই যশরাজ ও কনস্টেবল সুশান্ত বিশ্বাসকে ৯২ বেস হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সিআরপিএফ জওয়ানদের নাম হল-মঞ্জেস কুমার, চালক হেমরাজ সাইনি, গঙ্গা রাম, ইন্সপেক্টর আশিষ মিশ্র, এএসআই যশরাজ বাট্টি, সুশান্ত কুমার সওয়াইন, দিলীপ কুমার, শিবকুমার, প্রমোদ কিরো, জ্ঞান প্রকাশ। আহত ট্রাকের খালাসির নাম-তনবীর হুসেন দার।

Releated Posts

নীতি আয়োগ বৈঠকে ‘বিকশিত রাজস্থান-২০৪৭’ রূপরেখা পেশ, ২০২৯ সালের মধ্যে ৩৫০ বিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য ভজনলাল শর্মার

জয়পুর, ১১ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সভাপতিত্বে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিল বৈঠকে…

ByByNews Desk Jun 11, 2026

মধ্যপ্রদেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনটি রাজ্যসভা আসনেই জয় বিজেপির

ভোপাল, ১১ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের তিনটি রাজ্যসভা আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার ভোপালে বিধানসভা…

ByByNews Desk Jun 11, 2026

মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে তিন মাসের দেশব্যাপী আন্দোলনে নামছে কংগ্রেস

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): মূল্যবৃদ্ধি, বেকারত্ব, পরীক্ষায় দুর্নীতি, সামাজিক বৈষম্য এবং উপসাগরীয় অঞ্চলের সংঘাতের প্রেক্ষিতে দেশের কূটনৈতিক অবস্থান…

ByByNews Desk Jun 11, 2026

ভুয়ো হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট চক্রের পর্দাফাঁস, তিন সাইবার প্রতারক গ্রেফতার দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভুয়ো অনলাইন হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top