Covid Infection: উদ্বেগ বাড়াচ্ছে কোভিডে মৃত্যু, দক্ষিণ কোরিয়ায় দৈনিক সংক্ৰমণ বেড়ে ১.১৮-লক্ষাধিক

সিওল, ১৯ এপ্রিল (হি.স.): করোনায় আক্রান্ত রোগীর মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে দক্ষিণ কোরিয়ায়, একইসঙ্গে বিগত ২৪ ঘন্টায় এক লক্ষের গণ্ডি ছাড়িয়ে গিয়েছেন দৈনিক সংক্ৰমিতের সংখ্যা। দক্ষিণ কোরিয়ার স্বাস্থ্য দফতর সূত্রের খবর, দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ১৮ হাজার ৪৪৫ জন এবং এই সময়ে মৃত্যু হয়েছে ১৩০ জনের।

সোমবার সারাদিনে দক্ষিণ কোরিয়ায় প্রাণ হারিয়েছেন ১৩০ জন কোভিড-সংক্রমিত রোগী। কতজন সুস্থ হয়েছেন সে বিষয়ে সুস্পষ্টভাবে কিছু জানা যায়নি। দক্ষিণ কোরিয়ায় নতুন করে ১ লক্ষ ১৮ হাজার ৪৪৫ জন সংক্রমিত হওয়ার পর এখনও পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৬,৪৭১,৯৪০ জন এবং মৃত্যু হয়েছে ২১,৩৫৪ জনের।