News Flash

  • Home
  • বিদেশ
  • Joe Biden: ইউক্রেন যাওয়ার কোনও পরিকল্পনা নেই বাইডেনের : হোয়াইট হাউস
Image

Joe Biden: ইউক্রেন যাওয়ার কোনও পরিকল্পনা নেই বাইডেনের : হোয়াইট হাউস

ওয়াশিংটন, ১৯ এপ্রিল (হি.স.): যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে যাওয়ার কোনও পরিকল্পনা নেই আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের। হোয়াইট হাউস সূত্রে এমনটাই জানা গিয়েছে। সোমবার (স্থানীয় সময়) হোয়াইট হাউসের মুখপাত্র জেন পাসকি জানিয়েছেন, ইউক্রেনের রাজধানী কিয়েভে গিয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করার কোনও পরিকল্পনা নেই আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের।

তবে, খুব শীঘ্রই উচ্চপর্যায়ের মার্কিন আধিকারিকদের কিয়েভে পাঠানোর চিন্তাভাবনা করছে আমেরিকা। প্রেস ব্রিফিংয়ে হোয়াইট হাউসের মুখপাত্র জানিয়েছেন, সামরিক সাহায্য নিয়ে ইতিমধ্যেই চারটি বিমান পৌঁছে গিয়েছে। প্রসঙ্গত, ইউক্রেনকে এখনও পর্যন্ত সবথেকে বেশি সামরিক সহায়তা প্রদান করেছে আমেরিকা। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন নিজেই জানিয়েছেন, তিনি সর্বদা ইউক্রেনের পাশে রয়েছেন। তবে, ইউক্রেনে যাওয়ার জন্য তিনি কোনও পরিকল্পনা এখনও পর্যন্ত করেননি।

Releated Posts

বাংলাদেশে সংবাদপত্রের দফতরে হিন্দু সাংবাদিকের মৃতদেহ উদ্ধার, তদন্ত নিয়ে প্রশ্ন তুলল আওয়ামী লীগ

ঢাকা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই বরিশাল জেলার একটি সংবাদপত্রের দফতর থেকে এক হিন্দু…

ByByNews Desk Sep 12, 2026

বদলে যাওয়া বিশ্বশক্তির সমীকরণের ‘জানালা’ ব্রিকস সম্মেলন: মার্কিন সংবাদমাধ্যম

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পরিবর্তিত বিশ্বব্যবস্থা, চাপের মুখে থাকা কূটনৈতিক জোট, বিভিন্ন আঞ্চলিক সংঘাত এবং আমেরিকা ও চিনের…

ByByNews Desk Sep 12, 2026

১৯৯৮ সালেই ভারতে হামলার আশঙ্কা জানিয়েছিল বিন লাদেন: সিআইএ রিপোর্ট

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৮ সালে ভারতে হামলা চালানোর পরিকল্পনা ছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। সম্প্রতি প্রকাশিত…

ByByNews Desk Sep 12, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top