News Flash

Image

মৃত্যু : ডিমা হাসাওয়ে বিষাক্ত মাশরুম খেয়ে মৃত্যু একজনের, চিকিৎসাধীন সাত

হাফলং (অসম), ১৮ এপ্রিল (হি.স.) : বিষাক্ত মাশরুম খেয়ে উজান অসমের ১৩ জনের মৃত্যুর পর এবাং পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ে একজনের মৃত্যু হয়েছে। বিষাক্ত মাশরুম খেয়ে নিহতকে উমরাংসোর মানিক কুর্মি (৫০) বলে পরিচয় পাওয়া গেছে। চিকিৎসাধীন সাতজন।

ডিমা হাসাও জেলায় বিষাক্ত মাশরুম খেয়ে প্রায় প্রতিবছরই এ ধরনের মৃত্যুর ঘটনা ঘটে। এবারের ঘটনাটি সংঘটিত হয়েছে ডিমাহাসাও জেলার শিল্পনগরী উমরাংসোর আট কিলোতে। গত ১৩ এপ্রিল উমরাংসোর আট কিলো এলাকার কয়েকজন মাশরুম রান্না করে খেয়েছিলেন। এর পরই নয় (৯) জনের শরীরে বিষক্রিয়া হয়। অসুস্থ নয় রোগীকে প্রথমে উমরাংসো হাসপাতালে ভরতি করা হয়। প্রাথমিক অবস্থায় এদের চিকিৎসা উমরাংসো হাসপাতালে চলে। কিন্তু ছয়জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গতকাল রবিবার তাদের হাফলং সিভিল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

কিন্তু হাফলং সিভিল হাসপাতালে নিয়ে আসার পর মানিক কুর্মি নামের এক ব্যক্তির মৃত্যু ঘটে। বর্তমানে পাঁচ রোগীর চিকিৎসা চলছে হাফলং সিভিল হাসপাতালে। হাফলং এবং উমরাংসো হাসপাতাল যারা চিকিৎসাধীন তারা যতাক্রমে প্রেম বাহাদুর (৬০), প্রেমলাল কুর্মি (২৪), সুরজ তামাং (৩৬), সুরৌ লামা (২২), মায়া লামা (৪৫), রাধা কুর্মি (৫০), ডিম্পি কুর্মি (২২) এবং সুজাতা তামাং (৩২)।

Releated Posts

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top