News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Bhagwan Chandra Das : প্রাণী সম্পদ পালনের মধ্যদিয়ে গ্রামীণ অর্থনীতির বিকাশ ত্বরাণিত হয় : প্রাণীসম্পদ বিকাশ মন্ত্রী
Image

Bhagwan Chandra Das : প্রাণী সম্পদ পালনের মধ্যদিয়ে গ্রামীণ অর্থনীতির বিকাশ ত্বরাণিত হয় : প্রাণীসম্পদ বিকাশ মন্ত্রী

ধর্মনগর, ১৭ এপ্রিল : প্রাণী সম্পদ পালনের মধ্যদিয়ে রাজ্যের গ্রামীণ অর্থনীতির বিকাশ ত্বরাণিত হয়৷ এতে গ্রামীণ এলাকার মানুষ আত্মনির্ভর হয়ে উঠেন৷ পাশাপাশি রাজ্য ডিম, দুধ এবং মাংস উৎপাদনে স্বনির্ভর হয়ে উঠে৷ এজন্য সুুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা নিয়ে কাজ করছে রাজ্য সরকার৷ আজ ধর্মনগরে উন্নত প্রজাতির গরু বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করে একথাগুলি বলেন রাজ্যের প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী ভগবান চন্দ্র দাস৷

প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উত্তর ত্রিপুরা জেলা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী ভগবান চন্দ্র দাস বলেন, কম সময়ের মধ্যে রোজগারের অন্যতম ক্ষেত্র প্রাণী পালন৷ প্রাণী পালনের মাধ্যমে রাজ্যে হাজার হাজার পরিবারকে রোজগারের সাথে যুক্ত করা গেছে৷ মন্ত্রী শ্রীদাস বলেন, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের যে স্বপ ঘরে ঘরে রোজগার দেওয়া৷ প্রাণী পালনের মাধ্যমেই ঘরে ঘরে রোজগার দেওয়া সম্ভব৷ তিনি বলেন, রাজ্যের গ্রামীণ এলাকার মানুষকে প্রাণী পালনের মাধ্যমে স্বনির্ভর করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে৷ প্রাণী পালনের মাধ্যমে একদিকে যেমন অর্থনৈতিক স্বনির্ভরতা আসবে, অন্যদিকে দুধ, ডিম, মাংস উৎপাদনে রাজ্য স্বয়ংসম্পর্ণ হবে৷ তখন আর বাইরে থেকে এগুলি আমদানী করতে হবে না৷ বরং রপ্তানী করার সুুযোগ আসবে৷

তিনি বলেন, রাজ্যে জমি রয়েছে, কৃষক রয়েছে, কৃষকদের স্বনির্ভর হওয়ার মানসিকতা রয়েছে৷ ইতিমধ্যেই আমাদের রাজ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ প্রাণীসম্পদ বিকাশ দপ্তর এই উদ্যোক্তাদের সঠিক সহযোগিতা করবে৷ তিনি বলেন, রাজ্যে ১২টি ভেটেরিনারী মোবাইল ভ্যান পরিষেবা চালু করা হবে৷ পশু-পাখীদের রোগ নির্ণয় এবং প্রয়োজনীয় চিকিৎসার ক্ষেত্রে পরিষেবা দেবে এই মোবাইল ভ্যানগুলি৷

অনুষ্ঠানে বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজ্য সরকারের লক্ষ্য হল রাজ্যের প্রতিটি পরিবারকে স্বনির্ভর করে তোলা৷ তিনি বলেন, রাজ্য সরকারের শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, কৃষি, পরিবহণ, প্রাণীসম্পদ বিকাশ, মৎস প্রতিটি দপ্তর রাজ্যের মানুষের কল্যাণে কাজ করছে৷ এদিনের অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন যুবরাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীপদ দাস, কালাছড়া পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন টিংকু শর্মা, দপ্তরের যুগ্ম অধিকর্তা ডা. বিমল কৃষ্ণ দাস৷

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দপ্তরের ধর্মনগরস্থিত কার্যালয়ের উপধিকর্তা ডা. প্রাণকুমার দাস৷ উল্লেখ্য, এদিনের অনুষ্ঠানে উত্তর ত্রিপুরা জেলার ৩৯ জন এবং ঊনকোটি জেলার ১০ জন সুুবিধাভোগীকে উন্নত প্রজাতির গরু বিতরণ করা হয়৷ উত্তর ত্রিপুরা জেলার যুবরাজনগর ব্লকের উপ্তাখালি গ্রাম পঞ্চায়েতের ১৯ জন এবং কালাছড়া ব্লকের আলগাপুর গ্রাম পঞ্চায়েতের ২০ জন সুুবিধাভোগীদেরকে এদিন গরু বিতরণ করা হয়েছে৷ নথ-ইস্টার্ন কাউন্সিলের আর্থিক সহায়তায় এই প্রকল্পটি রাজ্যে রূপায়ণ করা হচ্ছে৷ সুুবিধাভোগী পিছু নববই হাজার টাকা করে ব্যয় হচ্ছে৷ এর মধ্যে উন্নত প্রজাতির গরু, ছয় মাসের জন্য গরুর খাদ্য, গরুর থাকার জন্য ঘর নির্মাণের জন্য নয় হাজার টাকা, গরুর বীমা, ঘাস চাষ ইত্যাদি বিষয় প্রকল্পের অন্তর্ভক্ত করা হয়েছে৷

Releated Posts

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026

রোগীর মৃত্যুকে ঘিরে জিবি হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার জিবি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। মৃতের পরিজন ও অন্যান্য রোগীর…

ByByReshmi Debnath Sep 9, 2026

উত্তর-পূর্বাঞ্চলীয়রা বহিরাগত নন, দিল্লিতে মণিপুরের সঙ্গীতশিল্পী চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় ক্ষোভ, ঘৃণাজনিত অপরাধ বন্ধের দাবি বীরজিৎ সিনহার

আগরতলা, ৯ সেপ্টেম্বর: দিল্লিতে মণিপুরের সুপরিচিত সঙ্গীতশিল্পী ও সঙ্গীত শিক্ষক চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও…

ByByReshmi Debnath Sep 9, 2026

মনোনয়ন প্রত্যাহারের চাপের অভিযোগে ক্ষোভ, ভোট বয়কটের হুঁশিয়ারি

বিশালগড়, ৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে চড়িলাম ব্লকের ধারিয়াতল ভিলেজের ৪ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক উত্তেজনা…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top