News Flash

Image

পৃথক স্থানে দুর্ঘটনায় আহত তিন

আগরতলা, ১৬ এপ্রিল : রাজধানী আগরতলা শহর সংলগ্ন শালবাগানে এবং  ব্রহ্মকুণ্ড এলাকায় পৃথক যান দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে জিবি হাসপাতালে, একজনকে মোহনপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা গেছে, মোহনপুরের দিক থেকে একটি গাড়ি আগরতলায় আসছিল।  আসার সময় শালবাগান এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা দেয়। তাতে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বিকট আওয়াজ শুনে স্থানীয় লোকজন বের হয়ে আসেন এবং খবর পাঠানো হয় পুলিশ ও দমকল বাহিনীকে। আহত ২ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে রয়েছে অল্টো  চালক এবং অপরজন যাত্রী। ঘটনার খবর পেয়ে নিউ ক্যাপিতাল কমপ্লেক্স থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে চালকের অসাবধানতা এবং দ্রুতগামীতার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। অল্পেতে প্রাণে রক্ষা পেয়েছে গাড়ির চালক এবং অপর যাত্রী। তবে আহতদের নামধাম জানা যায়নি।

এদিকে, সদর উত্তরের ব্রহ্মকুন্ড এলাকায় পথ দূর্ঘটনায় এক ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন। ঘটনার বিবরণে জানা গেছে, একটি চার চাকার গাড়ি ব্রহ্মকুন্ডর দিক থেকে কাতলামারার দিকে আসছিল। কাতলামারা এলাকায় এসে পৌঁছেতেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা দেয়। তাতেই এক ব্যক্তি গুরুতরভাবে আহত হন। আহত ব্যক্তিকে উদ্ধার করে মোহনপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক্ষেত্রেও চালকের অসাবধানতা এবং দ্রুতগামীতার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

Releated Posts

প্রতিবন্ধীদের অধিকার ও সুযোগ-সুবিধা নিয়ে সরব মানিক সরকার, আন্দোলন জোরদারের আহ্বান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্টেম্বর: প্রতিবন্ধীদের অধিকার ও বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিতে আন্দোলন আরও জোরদার করার…

ByByReshmi Debnath Sep 6, 2026

ঘিলাতলীতে জলিল রহমান হত্যাকাণ্ডে সরব কৃষক সভা, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও পরিবারের জন্য সরকারি সহায়তার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার ঘিলাতলীর বাঘবেড় গ্রামে সারা ভারত কৃষক সভার সদস্য জলিল রহমানের মৃত্যুর ঘটনায়…

ByByReshmi Debnath Sep 6, 2026

ঊনকোটিতে প্রসূতি ও গর্ভস্থ শিশুর মৃত্যু, স্বাস্থ্য পরিষেবা নিয়ে উঠল প্রশ্ন

কৈলাসহর, ৬ সেপ্টেম্বর: ঊনকোটি জেলায় প্রসূতি ও তাঁর গর্ভস্থ সন্তানের মৃত্যুকে কেন্দ্র করে স্বাস্থ্য পরিষেবা নিয়ে নতুন করে…

ByByReshmi Debnath Sep 6, 2026

গাড়ির তেলের ট্যাংকিতে লুকিয়ে ১৪২ বোতল এস কফ পাচারের চেষ্টা, পুলিশের জালে চালক

আগরতলা, ৬ সেপ্টেম্বর: গাড়ির তেলের ট্যাংকির মধ্যে লুকিয়ে নেশাজাতীয় কফ পাচারের অভিযোগে একটি গাড়ি আটক করেছে বাইজালবাড়ি থানার…

ByByReshmi Debnath Sep 6, 2026
Scroll to Top