News Flash

  • Home
  • বিদেশ
  • বন্যা ও ভূমিধসে ফিলিপিন্সে মৃত্যু বেড়ে ১১৫, শতাধিক মানুষ এখনও নিখোঁজ
Image

বন্যা ও ভূমিধসে ফিলিপিন্সে মৃত্যু বেড়ে ১১৫, শতাধিক মানুষ এখনও নিখোঁজ

ম্যানিলা, ১৪ এপ্রিল (হি.স.): ট্রপিকল ঝড় মেগির তাণ্ডবে বন্যা ও ভূমিধসে লন্ডভন্ড হয়ে গিয়েছে মধ্য ও দক্ষিণ ফিলিপিন্সের বিস্তীর্ণ প্রান্ত। বন্যা ও ভূমিধসে বৃহস্পতিবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১১৫, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনও শতাধিক মানুষ নিখোঁজ, তাঁদের সন্ধানে চলছে উদ্ধারকাজ। বেশিরভাগ মৃত্যু হয়েছে বেবে শহরের আশেপাশের গ্রামগুলিতে।

বৃহস্পতিবার স্থানীয় প্রশাসন জানিয়েছে, মেগির তাণ্ডবে অবিশ্রান্ত বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে মধ্য ও দক্ষিণ ফিলিপিন্সের বিস্তীর্ণ প্রান্তে। মধ্য লেইতে শহরের বেবে শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ১১৫ জনের এবং শতাধিক মানুষ নিখোঁজ। আহতের সংখ্যা প্রচুর। পুলিশ, সেনাবাহিনী ও অন্যান্য উদ্ধারকারী দল উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। বন্যায় ক্ষয়ক্ষতির পরিমান প্রচুর, অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

Releated Posts

ময়মনসিংহে ভাসমান ড্রামের ভিতর হিন্দু ব্যক্তির দেহ উদ্ধার

ঢাকা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের ময়মনসিংহ জেলার বেগুনবাড়ি এলাকায় একটি স্লুইস গেটের কাছে জলে ভাসতে থাকা ড্রামের ভিতর…

ByByNews Desk Sep 26, 2026

বাংলাদেশে শিশুদের নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ, নিখোঁজ ও হত্যার ঘটনায় আতঙ্ক

ঢাকা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগের মধ্যে শিশুদের হত্যা, নিখোঁজ হওয়া এবং যৌন নির্যাতনের একাধিক…

ByByNews Desk Sep 26, 2026

রাষ্ট্রসংঘে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব ভারতের, তীব্র আক্রমণ গাহলটের

রাষ্ট্রসংঘ, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বক্তব্যের জবাবে ভারত পাকিস্তানের সামরিক প্রভাব, সন্ত্রাসবাদ…

ByByNews Desk Sep 26, 2026

সিন্ধু জলবণ্টন নিয়ে ভারতকে যুদ্ধের হুঁশিয়ারি শেহবাজ শরিফের

রাষ্ট্রসংঘ, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ভারতকে সতর্ক করে বলেছেন, সিন্ধু নদের…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top