News Flash

Image

Arrested : ব্রাউন সুগার সহ যুবক ধৃত

গন্ডাছড়া, ১৩ এপ্রিল : ধলাই জেলার গন্ডাছড়ার পঞ্চরতন বাজারে এক যুবককে ব্রাউন সুগার সহ আটক করেছেন স্থানীয় মানুষজন। আটক যুবকের নাম জীবন চাকমা। তার কাছ থেকে ব্রাউন সুগার এবং অন্যান্য কিছু নেশাজাতীয় সামগ্রী উদ্ধার হয়েছে। সে নেশাগ্রস্ত অবস্থায় ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। 


নেশাগ্রস্ত ওই যুবককে আটক করে স্থানীয় বাসিন্দারা গন্ডাছড়া থানার পুলিশকে খবর দেন। খবর পেয়ে গন্ডাছড়া থানার এসআই মনোজ পাল সেখানে ছুটে যান। আটক জীবন চাকমাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গন্ডাছড়া পঞ্চরতন বাজারসহ বিভিন্ন এলাকায় নেশা কারবারি ও নেশাখোরদের দৌরাত্ম্য মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। নেশার কবলে পড়ে যুবসমাজ রীতিমতো হাবুডুবু খাচ্ছে। নেশা কারবারি এবং নেশাখোরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসীর তরফ থেকে পুলিশের কাছে দাবি জানানো হয়েছে।

Releated Posts

প্রতিবন্ধীদের অধিকার ও সুযোগ-সুবিধা নিয়ে সরব মানিক সরকার, আন্দোলন জোরদারের আহ্বান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্টেম্বর: প্রতিবন্ধীদের অধিকার ও বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিতে আন্দোলন আরও জোরদার করার…

ByByReshmi Debnath Sep 6, 2026

ঘিলাতলীতে জলিল রহমান হত্যাকাণ্ডে সরব কৃষক সভা, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও পরিবারের জন্য সরকারি সহায়তার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার ঘিলাতলীর বাঘবেড় গ্রামে সারা ভারত কৃষক সভার সদস্য জলিল রহমানের মৃত্যুর ঘটনায়…

ByByReshmi Debnath Sep 6, 2026

ঊনকোটিতে প্রসূতি ও গর্ভস্থ শিশুর মৃত্যু, স্বাস্থ্য পরিষেবা নিয়ে উঠল প্রশ্ন

কৈলাসহর, ৬ সেপ্টেম্বর: ঊনকোটি জেলায় প্রসূতি ও তাঁর গর্ভস্থ সন্তানের মৃত্যুকে কেন্দ্র করে স্বাস্থ্য পরিষেবা নিয়ে নতুন করে…

ByByReshmi Debnath Sep 6, 2026

গাড়ির তেলের ট্যাংকিতে লুকিয়ে ১৪২ বোতল এস কফ পাচারের চেষ্টা, পুলিশের জালে চালক

আগরতলা, ৬ সেপ্টেম্বর: গাড়ির তেলের ট্যাংকির মধ্যে লুকিয়ে নেশাজাতীয় কফ পাচারের অভিযোগে একটি গাড়ি আটক করেছে বাইজালবাড়ি থানার…

ByByReshmi Debnath Sep 6, 2026
Scroll to Top