News Flash

  • Home
  • খেলা
  • SBI : এসবিআই আয়োজিত মিনি ম্যারাথনে স্নিগ্ধা চৌধুরী ও আকাশ বর্মন সেরা
Image

SBI : এসবিআই আয়োজিত মিনি ম্যারাথনে স্নিগ্ধা চৌধুরী ও আকাশ বর্মন সেরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ এপ্রিল।। বেশ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আয়োজিত মিনি ম্যারাথন প্রতিযোগিতা বুধবারে অনুষ্ঠিত হয়েছে। সহযোগিতায় ছিল ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল। বুধবার ভোর ছয়টায় এই মিনি ম্যারাথন রাজধানী আগরতলার রাজপথ পরিক্রমা করেছে।

‘এস বি আই ফর গুড হেলথ’ – এই স্লোগানকে সামনে রেখে ছেলেদের বিভাগে ৫ কিলোমিটার দূরত্বের মিনি ম্যারাথনে নবগ্রাম প্লে সেন্টারের আকাশ বর্মন, বিএসএফ ২২ ব্যাটেলিয়নের বিপ্লব রায় ও রানীরবাজার প্লে সেন্টারের সায়ন সাহা যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে। চতুর্থ ও পঞ্চম স্থান পেয়েছে যথাক্রমে আসাম রাইফেলসের গোবিন্দ নায়েক ও পশ্চিম নোয়াবাদী প্লে সেন্টারের কিরণ মিয়া। মহিলাদের বিভাগে তিন কিলোমিটার দূরত্বের মিনি ম্যারাথনে কলেজ প্লে সেন্টারের স্নিগ্ধা চৌধুরী, ত্রিপুরা স্পোর্টস স্কুলের পিয়ালী মজুমদার ও ইন্দ্রনগর প্লে সেন্টারের অর্পিতা দাস যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান পেয়েছে।

এছাড়া, চতুর্থ ও পঞ্চম স্থান পেয়েছে যথাক্রমে নবগ্রাম প্লে সেন্টারের অষ্টমী কপালি ও এ ডি নগর প্লে সেন্টারের অনুচিতা সরকার। সকাল ছয়টায় মেলারমাঠস্থিত এস বি আই, আগরতলা শাখার সামনে নর্থ ইস্ট সার্কেলের চীফ জেনারেল ম্যানেজার আর.এস. রমেশ পতাকা নেড়ে মিনি ম্যারাথনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রচুর সংখ্যক দৌড়বিদ্ এতে অংশ নিয়ে প্যারাডাইস চৌমুহনী, কামান চৌমুহনী, জ্যাকসন গেইট, ওরিয়েন্ট চৌমুহনী, ফায়ার ব্রিগেড চৌমুহনী, বটতলা হয়ে আবার মেলারমাঠের এস বি আই অফিসের সামনে এসে শেষ করেছে। সকাল সাতটায় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের ট্রফি ও প্রাইজ মানি প্রদান করা হয়। উল্লেখ্য, এস বি আই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আয়োজিত এই মিনি ম্যারাথন প্রতিযোগিতায় সহযোগিতায় ছিল রাজ্য ক্রীড়া পর্ষদ।

Releated Posts

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top