News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Attack : গাড়ি আটকে ছিনতাইয়ের চেষ্টা, মারধর, আহত দুই ব্যবসায়ী
Image

Attack : গাড়ি আটকে ছিনতাইয়ের চেষ্টা, মারধর, আহত দুই ব্যবসায়ী

বিশালগড়, ১৩ এপ্রিল : নলছড় থেকে বিশ্রামগঞ্জ আসার পথে পদ্মনগর এলাকায় গাড়ি আটক করে দুই ব্যবসায়ীকে মারধর এবং নগদ দুই লক্ষাধিক টাকা ছিনতাইয়ের চেষ্টা করে কতিপয় ছিনতাইকারী। ছিনতাইকারীদের আক্রমণে গাড়ির চালকসহ তিনজন গুরুতর ভাবে আহত হয়েছেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাকে কেন্দ্র করে পদ্মনগর এলাকাসহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। 


ঘটনার বিবরণে জানা গেছে, বিশালগড়-র মধ্য লক্ষীবিল এলাকার বাবুল রায় ও বাদল রায় নামে দুই ভাই দীর্ঘ ১৫ বছর ধরে মুড়ির ব্যবসা করে আসছেন। তারা একটি বোলেরো গাড়ি করে দোকানে দোকানে মুড়ি পৌঁছে দিতে যান। চৈত্র মাসে বকেয়া আদায় সহ মোট তাদের কাছে দুই লক্ষাধিক টাকা ছিল। নলছড় বাজার থেকে গাড়ি নিয়ে ফেরার সময় পদ্মনগর এলাকায় একটি বাইক ও অপর একটি গাড়ি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে তাদের গাড়িটি আটক করে। গাড়িতে পাঁচজন যুবক ছিল বলে জানা গেছে। গাড়িটি থামিয়েই অকথ্য ভাষায় গালাগাল শুরু করে এবং তাদের টানা হেচরা করে অপহরণ করার চেষ্টা হয়। তাদের কাছে থাকা দুই লাখ টাকা ছিনতাইয়ের চেষ্টাও করে ছিনতাইকারীরা। 


ছিনতাইকারীরা বাবুল রায়কে মারধোর করার চেষ্টা করলে তার ভাই বাদল রায় এগিয়ে আসে। তখন তাকেও মারধর করে ছিনতাইকারীরা। গাড়ির চালক প্রদীপ নমো তাদেরকে বাচাতে এগিয়ে আসলে তার ওপরও হামলা চালায় ছিনতাইবাজরা। অবশ্য ছিনতাইকারীদের প্রয়াস ব্যর্থ হয়েছে। রক্তাক্ত অবস্থায় দুজনকে গাড়িতে তুলে গাড়িচালক প্রদীপ সেখান থেকে চলে আসতে সক্ষম হয়। পদ্মনগর এলাকা থেকে গাড়ি নিয়ে তারা সোজা চলে আসে বিশ্রামগঞ্জ থানায়। থানায় এসে ঘটনার বিস্তারিত বিবরণ দেন তারা। বিশ্রামগঞ্জ থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার এর সংবাদ নেই। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে।

Releated Posts

১০ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন: মান্দাইয়ে ২৩ ভিসিতে তিপ্রা মথার মনোনয়ন দাখিল

আগরতলা, ৭ সেপ্টেম্বর: দীর্ঘ এক দশক পর অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের অধীন ভিলেজ কমিটি নির্বাচন।…

ByByReshmi Debnath Sep 7, 2026

বৃদ্ধাকে মারধরের অভিযোগ, বিশ্রামগঞ্জে থানার সামনে পথ অবরোধ হিন্দু নাগরিক মঞ্চের

বিশ্রামগঞ্জ, ৭ সেপ্টেম্বর: এক বৃদ্ধার উপর নির্যাতন ও মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বিশ্রামগঞ্জের নলজলা এলাকায়। অভিযোগ,…

ByByReshmi Debnath Sep 7, 2026

নিখোঁজ ছেলের জন্য কাঁদছেন বৃদ্ধা মা, ফটিকরায়ে নিখোঁজ সুব্রত মালাকার, উদ্বিগ্ন পরিবার

আগরতলা, ৭ সেপ্টেম্বর: হঠাৎ নিখোঁজ হয়ে গেলেন ফটিকরায় থানার অন্তর্গত সায়দারপার কাটাটিলা এলাকার পরিচিত যুবক সুব্রত মালাকার। তাঁর…

ByByReshmi Debnath Sep 7, 2026

মনুঘাট আরডি ব্লকে মনোনয়ন জমা দিতে গিয়ে প্রার্থীকে হেনস্থার অভিযোগ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মনুঘাট আরডি ব্লকে চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। তিপ্রা মথা পার্টির…

ByByTaniya Chakraborty Sep 7, 2026
Scroll to Top