News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Tortured : গৃহবধূকে নগ্ণ করে বর্বরোচিত নির্যাতন শ্বশুর ও তিন ভাসুরের
Image

Tortured : গৃহবধূকে নগ্ণ করে বর্বরোচিত নির্যাতন শ্বশুর ও তিন ভাসুরের

চুড়াইবাড়ি, ১২ এপ্রিল৷৷ স্বামীর অনুপস্থিতিতে শ্বশুর ও তিন ভাসুর কতৃক বেধড়ক প্রহারে গুরুতর আহত এক গৃহবধূ৷ আহত গৃহবধূর নাম শম্পা বেগম৷ থানায় মামলা হওয়ায় গ্রেফতার দুই৷


ঘটনাটি সংঘটিত হয়েছে উত্তর জেলার কদমতলা থানাধীন বড়গুল গ্রাম পঞ্চায়েতের ছয় নং ওয়ার্ডে৷ জানা গেছে, সোমবার দুপুর আড়াইটা নাগাদ শ্বশুর ও ভাসুর মিলে গৃহবধূ শম্পাকে মারধরের ঘটনা প্রত্যক্ষ করে স্থানীয় প্রতিবেশীরা৷ খবর দেওয়া হয় গৃহবধূর স্বামী মইনুল হককে৷ সেই খবর শুনে মইনুল ফোন মারফৎ সরলা গ্রামের পাঁচ নং ওয়ার্ডের নিজ শ্যালক নুর উদ্দিনকে ঘটনাটি জানায়৷ কারণ সেই সময় স্বামী ধর্মনগরে ইরিক্সা চালাচ্ছিল৷ ঘটনার খবর পেয়ে গৃহবধূর ভাই বরগুল এলাকার স্থানীয় ক্লাবের সহযোগিতায় ঘরের ভেতর থেকে বোনকে চেয়ারে নগ্ণ অবস্থায় বাঁধা থেকে উদ্ধার করে৷ তারপর গৃহবধূকে গুরুতর অবস্থায় কদমতলা সামাজিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে কর্তব্যরত চিকিৎসক গৃহবধূর অবস্থা বেগতিক দেখে এদিন সন্ধ্যায় ধর্মনগরে জেলা হাসপাতালে রেফার করলে বর্তমানে সে জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷


এদিকে গৃহবধূর ভাইয়ের অভিযোগ মূলে এদিন রাতেই কদমতলা থানার পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৩৪২/৩২৫/ ৩৫৪বি/৫০৬/৩৪ ধারায় মামলা গ্রহণ করে তদন্তে নেমে অভিযুক্ত দুই ভাসুর নুরুল খাঁ ও আব্দুল নুর খাঁকে গ্রেফতার করে৷ তবে অভিযুক্ত শ্বশুর আবদুল কাদির ও অপর ভাসুর বদরুল খাঁ বর্তমানে পলাতক বলে পুলিশ সূত্রে জানা গেছে৷ তবে কি কারণে গৃহবধূকে নগ্ণ করে দড়ি দিয়ে বেঁধে এভাবে বেধরক প্রহার করা হলো তা জানা যায় নি৷ অপরদিকে কদমতলা থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটি সুষ্ঠ ভাবে তদন্ত করে দেখা হচ্ছে৷ সোমবার ধৃতদের পুলিশ রিমান্ড চেয়ে ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করলে বিচারক চারদিনের জেল হেফাজতের নির্দেশ দেন৷

Releated Posts

স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু ঘিরে ফের উত্তাল কৈলাসহর, বাবুর বাজারে এসএফআই-এর বিক্ষোভ ও পথ অবরোধ

কৈলাসহর, ২৭ জুলাই: স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় ফের উত্তপ্ত হয়ে উঠল কৈলাসহর। মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন এবং দোষীদের…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

পুরোনো শত্রুতার জেরে পুকুরে কিটনাশক ঢেলে মাছ নিধনের অভিযোগ, প্রশাসনের দ্বারস্থ মৎস্যচাষী

আগরতলা, ২৭ জুলাই: পুরোনো শত্রুতার জেরে পরিকল্পিতভাবে একটি বাণিজ্যিক মাছের পুকুরে কিটনাশক ঢেলে বিপুল পরিমাণ মাছ মেরে ফেলার…

ByByReshmi Debnath Jul 27, 2026

ঘরের ভিতর থেকে উদ্ধার যুবকের মৃতদেহ, চাঞ্চল্য

আগরতলা, ২৭ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজারের লাউগাং বড়ুয়া পাড়া এলাকায় এক যুবকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

১০ দফা দাবিতে ধর্মনগরে মিছিল, এসডিএম-এর কাছে ডেপুটেশন তপশিলী জাতি সমন্বয় সমিতির

ধর্মনগর, ২৭ জুলাই: ১০ দফা দাবিতে ধর্মনগরে মিছিল করে মহকুমা শাসকের (এসডিএম) কাছে গণডেপুটেশন প্রদান করল ত্রিপুরা তপশিলী…

ByByTaniya Chakraborty Jul 27, 2026
Scroll to Top