News Flash

  • Home
  • খেলা
  • IPL : শ্রীলঙ্কার খেলোয়াড়দের আইপিএল ছেড়ে দেশের পাশে থাকার আহ্বান প্রাক্তন ক্রিকেটার অর্জুনা রানাতুঙ্গার
Image

IPL : শ্রীলঙ্কার খেলোয়াড়দের আইপিএল ছেড়ে দেশের পাশে থাকার আহ্বান প্রাক্তন ক্রিকেটার অর্জুনা রানাতুঙ্গার

কলম্বো, ১২ এপ্রিল (হি. স.) : আর্থিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কা। গত কয়েক সপ্তাহ ধরে সেখানে খাদ্য, প্রয়োজনীয় জিনিসপত্র, জ্বালানি ও গ্যাসের ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে। দিনে প্রায় ১৩ ঘণ্টা বন্ধ থাকছে বিদ্যুৎ। বিদ্যুতের অভাবে থমকে রয়েছে অত্যাবশ্যকীয় চিকিৎসা পরিষেবাও। এই পরিস্থিতিতে আইপিএল ছেড়ে দেশের পাশে থাকার জন্য শ্রীলঙ্কার খেলোয়াড়দের আহ্বান জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটার তথা মন্ত্রী অর্জুনা রানাতুঙ্গা।

তিনি জানান, কয়েকজন ক্রিকেটার আইপিএলে অসাধারণ খেলছেন। তবে তাঁরা দেশের কথা বলছেন না। দুর্ভাগ্যবশত, মানুষ সরকারের বিরুদ্ধে কথা বলতে ভয় পান। ক্রিকেটাররা মন্ত্রকের অধীনে ক্রিকেট বোর্ডের জন্য কাজ করছেন। তাঁরা তাঁদের চাকরি রক্ষা করার চেষ্টা করছেন৷ কিন্তু এখন তাঁদের পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি তিনি জানান, কিছু ভুল হচ্ছে জেনে তার বিরুদ্ধে কথা বলার সাহস থাকা উচিৎ। তাঁর বক্তব্য, অনেকেই তাকে জিজ্ঞাসা করেন, কেন তিনি প্রতিবাদে নেই। এটা ঠিক যে গত ১৯ বছর ধরে রাজনীতিতে রয়েছেন। এটি একটি রাজনৈতিক বিষয় নয়। এখনও পর্যন্ত, রাজনৈতিক দল এবং রাজনীতিবিদদের কেউই প্রতিবাদে নামেননি। এটিই এই দেশের মানুষের সবচেয়ে বড় শক্তি।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top