News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Health Camp : আয়ুর্বেদিক ডক্টরস এসোসিয়েশনের উদ্যোগেআগরতলা প্রেসক্লাবে মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত
Image

Health Camp : আয়ুর্বেদিক ডক্টরস এসোসিয়েশনের উদ্যোগেআগরতলা প্রেসক্লাবে মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল৷৷ আয়ুর্বেদিক ডক্টরস এসোসিয়েশনের উদ্যোগে রবিবার আগরতলা প্রেসক্লাবে এক মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়৷ স্বাস্থ্য শিবিরে সাংবাদিকদের স্বাস্থ্য পরীক্ষা করে ঔষধপত্র প্রদান করা হয়৷ এদিন ব্লাড সুগার এবং ব্লাড প্রেসার পরিমাপ করা হয়৷ এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সম্পাদক প্রণব সরকার সহ অন্যান্যরা৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রেস ক্লাব সম্পাদক বলেন এই প্রথমবারের মতো আয়ুর্বেদিক ডক্টর এসোসিয়েশন আগরতলা প্রেসক্লাবে এ ধরনের স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছে৷

এ ধরনের শিবির আরো আগে থেকে করা হলে ভালো হতো বলেও তিনি উল্লেখ করেন৷ প্রসঙ্গক্রমে তিনি বলেন দেশের বিভিন্ন খ্যাতনামা হাসপাতালগুলি থেকেও আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক এবং তাদের পরিবারের লোকজনদের স্বাস্থ্য পরীক্ষা সহ পরামর্শ প্রদান করা হয়ে থাকে৷ আগরতলা প্রেসক্লাবে একটি ওপিডি চালু রয়েছে৷ আয়ুর্বেদিক ডক্টরস অ্যাসোসিয়েশনের উদ্দেশ্যে প্রেস ক্লাব সম্পাদক বলেন, আয়ুর্বেদিক ডাক্তার রা ইচ্ছে করলে ওপিডিতে এসেও নিয়মিতভাবে সাংবাদিকদের স্বাস্থ্য পরীক্ষা করে সাহায্য করতে পারেন৷ তাতে সাংবাদিকরা উপকৃত হবেন বলেই তিনি আশা ব্যক্ত করেন৷

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top