News Flash

  • Home
  • দেশ
  • Arrested : গাড়িতে পালানোর সময় টালিগঞ্জে ধৃত মগরাহাট জোড়া খুনে মূল অভিযুক্ত জানে আলম
Image

Arrested : গাড়িতে পালানোর সময় টালিগঞ্জে ধৃত মগরাহাট জোড়া খুনে মূল অভিযুক্ত জানে আলম

কলকাতা, ১০ এপ্রিল (হি.স.) : গাড়ি করে পালানোর সময় মগরাহাট-খুনের মূল অভিযুক্ত জানে আলম মোল্লাকে গ্রেফতার করল পুলিশ। রবিবার দুপুরে গাড়ি করে পালানোর সময় টালিগঞ্জ থেকে তাঁকে পাকড়াও করে পুলিশ। কলকাতা পুলিশের সহযোগিতায় ডায়মন্ড হারবার পুলিশের বিশেষ দল অভিযুক্তকে খুঁজতে খুঁজতে টালিগঞ্জ আসে। অভিযুক্ত জানে আলম চিট ফান্ডের ব্যবসা-সহ নানা ব্যবসা করতেন। এছাড়া ইমারতি ব্যবসা রয়েছে তাঁর। এলাকায় বিশেষ প্রভাব প্রতিপত্তি এই জানে আলম।

প্রসঙ্গত, শনিবার মাগুরপুকুর পোল এলাকা থেকে বরুণ চক্রবর্তী (৩৫) এবং মলয় মাখাল (৩১) নামে দুই যুবকের গুলিবিদ্ধ দেহ জানে আলম অ্যান্ড কোম্পানির একটি সংস্থার ঘর থেকে উদ্ধার হয়। অভিযোগ, জানে আলম অ্যান্ড কোম্পানি একটি চিটফান্ড সংস্থা। নিহতদের আত্মীয়দের অভিযোগ, বরুণ এবং মলয় ওই সংস্থায় টাকা রেখেছিলেন। বেশ কিছু দিন ধরে ওই টাকা ফেরতের দাবিও জানাচ্ছিলেন তাঁরা। শনিবার সকালে বরুণ এবং মলয়কে টাকা ফেরত দেওয়ান নাম করে ডেকে গুলি করে এবং কুপিয়ে খুন করা হয়। তার পর থেকে পলাতক ছিলেন জানে আলম।

Releated Posts

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026

বিহার থেকে অপহৃত দুই নাবালিকাকে উদ্ধার দিল্লি পুলিশের, আন্তঃরাজ্য অভিযানে সাফল্য

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): দীর্ঘ আন্তঃরাজ্য তল্লাশি অভিযান, প্রযুক্তিনির্ভর নজরদারি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিহার থেকে অপহৃত দুই…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top