News Flash

  • Home
  • দিনের খবর
  • দাম কমল করোনা ভ্যাকসিনের , ২২৫ টাকায় মিলবে কোভ্যাক্সিন ও কোভিশিল্ড
Image

দাম কমল করোনা ভ্যাকসিনের , ২২৫ টাকায় মিলবে কোভ্যাক্সিন ও কোভিশিল্ড

নয়াদিল্লি, ৯ এপ্রিল (হি. স.) : একলাফে অনেকটাই দাম কমল কোভ্যাক্সিন ও কোভিশিল্ডের । ১২০০ টাকা থেকে কমে কোভ্যাক্সিনের দাম হচ্ছে ২২৫টাকা। বেসরকারি হাসপাতালে ২২৫ টাকায় মিলবে কোভ্যাক্সিন। শনিবার এমনটাই জানাল ভারত বায়োটেক। বেসরকারি হাসপাতালে ২২৫ টাকাতেই মিলবে কোভিশিল্ড। ৬০০ টাকা কমে ২২৫ টাকায় মিলবে কোভিশিল্ড, জানাল সিরাম।

সিরামের পক্ষ থেকে এদিন আদার পুনাওয়ালা ট্যুইটারে লিখেছেন, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনার পর কোভিশিল্ডের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব বেসরকারি হাসপাতালে প্রতি ডোজ কোভিশিল্ড ৬০০ টাকার পরিবর্তে মিলবে ২২৫। ১৮ -ঊর্ধ্বদের সবার জন্য বুস্টার ডোজ দেওয়া নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। একইসঙ্গে ভারত বায়োটেকের জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর সুচিত্রা ইল্লা জানিয়েছেন, ১২০০ টাকা থেকে কমিয়ে কোভ্যাক্সিনের দাম ২২৫ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে।

প্রসঙ্গত, রবিবার (১০ এপ্রিল) দেশের বেসরকারি কেন্দ্র থেকে ১৮ বছরের ঊর্ধ্বে সকলকে করোনাভাইরাস টিকার বুস্টার ডোজ প্রদান শুরু হবে। এতদিন ষাটোর্ধ্বরা ‘প্রিকশন ডোজ’ পেতেন। ১০ এপ্রিল থেকে বেসরকারি টিকাকরণ কেন্দ্র থেকে নেওয়া যাবে বুস্টার ডোজ। আপাতত টাকা খরচ করেই নিতে হবে বুস্টার ডোজ ।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top