News Flash

  • Home
  • বিদেশ
  • জীবন রক্ষাকারী ওষুধের অভাবে শ্রীলঙ্কায় স্বাস্থ্যে জরুরি অবস্থা জারি
Image

জীবন রক্ষাকারী ওষুধের অভাবে শ্রীলঙ্কায় স্বাস্থ্যে জরুরি অবস্থা জারি

কলম্বো, ৫ এপ্রিল (হি. স.) : ভয়াবহ অর্থনৈতিক সংকট চলছে শ্রীলঙ্কায়। অর্থনৈতিক সংকট এভাবে চলতে থাকলে সামনের দিনগুলোতে ওষুধ সঙ্কট আরও ভয়ংকর রূপ নিতে পারে। তাই জীবন রক্ষাকারী ওষুধের অভাবে শ্রীলঙ্কায় স্বাস্থ্য জরুরি অবস্থা জারি করা হয়েছে। মঙ্গলবার থেকেই কার্যকর হয়েছে এই জরুরি অবস্থা।

সরকারি মেডিক্যাল অফিসার অ্যাসোসিয়েশনের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থাটির সাধারণ সম্পাদক শেনাল ফার্নান্দো বলেছেন, এই সিদ্ধান্ত অনেক রোগীদের জীবন বাঁচাবে। ডা. ফার্নান্দো বলেন, ‘স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণার পর, সরকারের উচিত হবে দেশজুড়ে প্রাণ রক্ষাকারী জরুরি ওষুধ সরবরাহ নিশ্চিত করা। ’ প্রসঙ্গত, গত কয়েক দিনে বৈদেশিক মুদ্রার অভাবে জ্বালানির ঘাটতি দেখা দেওয়ায় দেশটিতে পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। এমন পরিস্থিতিতে দেশজুড়ে দৈনিক ১০-১২ ঘণ্টা করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখার সিদ্ধান্ত নিয়েছে দ্বীপরাষ্ট্রটির প্রশাসন। এই অবস্থায় প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের সর্বদলীয় সরকার গঠনের ডাক ফিরিয়ে দিয়েছে বিরোধীরা। অন্যদিকে কলম্বোসহ বিভিন্ন শহরে গোতাবায়ার পদত্যাগের দাবিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে।

Releated Posts

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

‘একপেশে, পক্ষপাতদুষ্ট ও সাজানো’: ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান দলের

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) দেওয়া সাত আওয়ামী লীগ নেতা ও কর্মীর মৃত্যুদণ্ডের রায়…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top