News Flash

  • Home
  • দিনের খবর
  • Covid19: ৭১৫-দিন পর হাজারের নীচে দৈনিক সংক্ৰমণ, একদিনে ভারতে মৃত্যু মাত্র ১৩ জনের
Image

Covid19: ৭১৫-দিন পর হাজারের নীচে দৈনিক সংক্ৰমণ, একদিনে ভারতে মৃত্যু মাত্র ১৩ জনের

নয়াদিল্লি, ৪ এপ্রিল (হি.স.): ভারতে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা কমতে কমতে এক হাজারের নীচে নেমে এল, ৭১৫-দিন পর ভারতে একদিনে কোভিডে আক্রান্ত হয়েছেন এক হাজারের কম মানুষ। মৃত্যুর সংখ্যাও ২০-র নীচে নেমে এসেছে। বিগত ২৪ ঘন্টায় (রবিবার) ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯১৩ জন। বিগত ২৪ ঘন্টায় ভারতে মৃত্যু হয়েছে করোনা-আক্রান্ত ১৩ জন রোগীর। ভারতে এই মুহূর্তে দৈনিক সংক্রমণের হার ০.২৯ শতাংশ।

রবিবার সারাদিনে ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ১,২৫,৯৭-এ পৌঁছেছে, শেষ ২৪ ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ৪১৬ জন, ৭১৪-দিন পর দেশে ১৩ হাজারের নীচে নেমে এসেছে সক্রিয় রোগীর সংখ্যা। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.০৩ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে বিগত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের টিকা পেয়েছেন মাত্র ২ লক্ষ ৮৪ হাজার ০৭৩ জন প্রাপক, ফলে ভারতে সোমবার সকাল আটটা পর্যন্ত ১,৮৪,৭০,৮৩,২৭৯ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ১৩ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,২১,৩৫৮ জন (১.২১ শতাংশ)। রবিবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ১,৩১৬ জন। সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,২৪,৯৫,০৮৯ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৭৬ শতাংশ।

Releated Posts

এপিকে-ভিত্তিক সাইবার প্রতারণা চক্রের হদিশ, আমদাবাদ থেকে তিনজন গ্রেফতার দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): এপিকে-ভিত্তিক সাইবার প্রতারণা এবং একাধিক ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রতারণার টাকা ঘোরানোর অভিযোগে একটি সংগঠিত…

ByByNews Desk Sep 21, 2026

সাংগ্রুরে মাদক-সংকট নিয়ে পঞ্জাব সরকারকে নিশানা মাজিথিয়ার, ‘মানুষ হতাশায় ভুগছেন’

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): পঞ্জাবে মাদক-সংকট নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ফের সরব হলেন শিরোমণি আকালি দল (এসএডি)-র সাধারণ…

ByByNews Desk Sep 21, 2026

জম্মু-কাশ্মীরের পাঁচ জেলায় হাই অ্যালার্ট, জোরদার তল্লাশি অভিযান

জম্মু, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু-কাশ্মীরের কাঠুয়া, সাম্বা, উধমপুর, ডোডা ও কিস্তওয়ার জেলায় রবিবার হাই অ্যালার্ট জারি করা হয়েছে।…

ByByNews Desk Sep 20, 2026

জম্মু-কাশ্মীরের কাটরা হেলিপ্যাড টার্মিনালে আগুন, আংশিক ক্ষয়ক্ষতি

জম্মু, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু-কাশ্মীরের রিয়াসি জেলার কাটরায় ত্রিকূট পাহাড়ের উপরে অবস্থিত শ্রী মাতা বৈষ্ণোদেবী মন্দিরে তীর্থযাত্রীদের যাতায়াতের…

ByByNews Desk Sep 20, 2026
Scroll to Top