News Flash

  • Home
  • বিনোদন
  • Grammy: গ্র্যামি জিতলেন আরুজ আফতাব, প্রথম পাকিস্তানি মহিলা পেলেন সম্মান
Image

Grammy: গ্র্যামি জিতলেন আরুজ আফতাব, প্রথম পাকিস্তানি মহিলা পেলেন সম্মান

লাস ভেগাস, ৪ এপ্রিল (হি.স.): আরুজ আফতাব জিতে নিলেন তাঁর জীবনের প্রথম গ্র্যামি। তাঁর ‘মোহাব্বত’ উপস্থাপনা ছাপ ছেড়ে গেল বিশ্বমঞ্চে। বেস্ট গোলবাল মিউজিক পারফরম্যান্স ক্যাটাগরিতে ২০২২ সালে গ্র্যামি জিতলেন পাকিস্তানি মহিলা, পাকিস্তান থেকে এই প্রথম কোনও মহিলা এই সম্মান পেলেন।

পাকিস্তানি সুরকার আরুজ আফতাব জানিয়েছেন, ‘আমার মনে হচ্ছে আমি অজ্ঞান হয়ে যাব। সবাইকে অনেক ধন্যবাদ। আমার তো এখনও মনে হচ্ছে এই ক্যাটাগরিটাই একটু কাণ্ডজ্ঞানহীন। আমার তো মনে হয় এটাকে ‘ইয়াচ পার্টি ক্যাটাগরি’ বলা উচিত। যাই হোক সকলকে ধন্যবাদ যাঁরা আমাকে এই রেকর্ডিংটা করতে সাহায্য করেছেন। যাঁরা শুনেছেন তাঁদেরও ধন্যবাদ এটাকে আপন করে নেওয়ার জন্য।’

পাকিস্তানের নাগরিক মা-বাবার ঘরে সৌদি আরবে জন্ম হয় আরুজ আফতাবের। এরপর লাহোরে বেড়ে ওঠা। তারপর বোস্টনের খ্যাতনামা বার্কলি স্কুল অফ মিউজিকে মিউজিক্যাল প্রোডাকশন আর ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করেন। তারপর ২০১৪ সালে আসে প্রথম মিউজিক অ্যালবাম ‘বার্ড আন্ডার ওয়াটার’। আপাতত তিনি নিউইয়র্কে থাকেন।

Releated Posts

বাংলাদেশ সীমান্ত উত্তেজনা ও তরুণদের বিক্ষোভ নিয়ে মন্তব্য তনুশ্রী দত্তের, বললেন ‘নিশানা ভারত’

মুম্বই, ১ অগস্ট (আইএএনএস): চলমান জেন-জেড বিক্ষোভ, জাতীয় নিরাপত্তা এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে নিজের মত প্রকাশ করলেন অভিনেত্রী…

ByByNews Desk Aug 1, 2026

‘ভুল কাস্টিং, দুর্বল ভিএফএক্স’, ‘রামায়ণ’-এর ট্রেলার নিয়ে কটাক্ষ প্রিয়াঙ্কা চতুর্বেদীর

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): আসন্ন ভারতীয় মহাকাব্যভিত্তিক চলচ্চিত্র ‘রামায়ণ’-এর সদ্য প্রকাশিত ট্রেলার নিয়ে তীব্র সমালোচনা করলেন শিবসেনা (ইউবিটি)-র…

ByByNews Desk Jul 31, 2026

‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এ উঠে আসবে ভারতের ৮৮ ঘণ্টার সন্ত্রাসবিরোধী অভিযানের অজানা কাহিনি

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের সন্ত্রাসবিরোধী অভিযান ‘অপারেশন সিঁদুর’-কে কেন্দ্র করে নির্মিত তথ্যচিত্র-ধর্মী সিরিজ ‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এর প্রথম…

ByByNews Desk Jul 31, 2026

প্রতারণা, প্রাণনাশের হুমকির অভিযোগে অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ

কলকাতা, ২৯ জুলাই (আইএএনএস): বাংলা চলচ্চিত্রের অভিনেতা এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ₹৬৮ লক্ষ প্রতারণা,…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top