News Flash

  • Home
  • দেশ
  • মানুষের বেঁচে থাকাকে কঠিন করে দিচ্ছে বিজেপি, জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে তোপ কুণালের
Image

মানুষের বেঁচে থাকাকে কঠিন করে দিচ্ছে বিজেপি, জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে তোপ কুণালের

কলকাতা, ২ এপ্রিল (হি. স.) : ‘ভোটের আগে কেন বাড়ল না পেট্রোল-ডিজেলের দাম? এই দাম বাড়ানোর সিদ্ধান্ত সম্পূর্ণ রাজনৈতিক। তৃণমূলের প্রতিবাদে উত্যক্ত হয়ে রাজ্যে করা হচ্ছে বৃহত্তর ষড়যন্ত্র। মানুষের বেঁচে থাকাকে কঠিন করে দিচ্ছে বিজেপি। সংসদের ভিতরে-বাইরে এর প্রতিবাদ হবে। মানুষকে অনুরোধ, বিজেপি-কে ভোট দেবেন না’। শনিবার সাংবাদিক বৈঠকে এ কথা বললেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

ভারতে সর্বকালীন রেকর্ড গড়েছে পেট্রোলের দাম। ডিজেলের দাম একশোর চৌকাঠে। কলকাতায় ৮৪ পয়সা বেড়ে পেট্রোলের দাম হয়েছে ১১২ টাকা ১৯ পয়সা। ৮০ পয়সা বেড়ে ডিজেলের দাম হয়েছে ৯৭ টাকা ২ পয়সা। এই নিয়ে গত ১২ দিনে ১০ বার বাড়ল জ্বালানির দাম। পেট্রোলের দাম বেড়েছে ৭ টাকা ৫২ পয়সা। ডিজেলের দাম এই ১২ দিনে বেড়েছে ৭ টাকা ২৩ পয়সা। পেট্রোপণ্যের দাম বৃদ্ধি নিয়ে বিজেপি-কে আক্রমণ করছে তৃণমূল কংগ্রেস সহ বিরোধী দলগুলি। ফের এই ইস্যুতে বিজেপি-কে আক্রমণ করলেন কুণাল।

Releated Posts

তিন দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক, ব্রিকস সম্মেলনে কূটনৈতিক ব্যস্ততায় মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লির ভারত মণ্ডপমে ভারতের আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকস শুধু দেশগুলির জোট নয়, এটি সমাধানের একটি ইকোসিস্টেমে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত দু’দিনের আলোচনায় এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে ব্রিকস শুধুমাত্র দেশগুলির একটি জোট…

ByByNews Desk Sep 13, 2026

বিশ্বের সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে শক্তিশালী ব্রিকস বন্ধন আশার আলো দেখাতে পারে: মায়াবতী

লখনউ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্রিকস দেশগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা…

ByByNews Desk Sep 13, 2026

বঙ্গের উপনির্বাচনের আগে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে অনিশ্চয়তা কাটেনি

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের দুই বিরোধী গোষ্ঠীর সঙ্গে পৃথক বৈঠকে দলের নাম ও প্রতীকের দাবির বিষয়ে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top