News Flash

Image

Death : জলে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

খোয়াই, ১ এপ্রিল : খোয়াইয়ের লাঠাবাড়ি এলাকায় জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে ৯ মাসের এক শিশু সন্তানের। শিশুটির নাম অঙ্কিতা শবর। বাবার নাম কমল শবর। 


জানা গেছে, শিশুটির মা বাবা দুজনেই কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলেন। বাড়িতে ছিল তিন বছরের এক শিশু কন্যা এবং নয় মাসের ঐ শিশুটি। তিন বছরের শিশু কন্যার কাছেই নয় মাসের শিশু সন্তানকে রেখে মা-বাবা দুজনেই কাজে বের হয়ে গিয়েছিলেন। ৯ মাসের শিশু সন্তান তার দিদির অলক্ষ্যে ঘর থেকে বের হয়ে পাশেই পুকুরের জলে পড়ে যায়। 


স্থানীয় লোকজন ঘটনা প্রত্যক্ষ করে পুকুরে ঝাঁপিয়ে পড়ে শিশুটিকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু ততক্ষণে শিশুটির মৃত্যু হয়েছে। খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। জলে ডুবে শিশুর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।

Releated Posts

জীবনহানি ঠেকাতে সড়ক নিরাপত্তার বিষয়ে সরকার জনগণকে আরও সচেতন করতে বিভিন্ন কর্মসূচি রূপায়ণ করছে: পরিবহণমন্ত্রী

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: সড়ক দুর্ঘটনা প্রতিরোধে রাজ্য সরকার এখন থেকে স্টেট রোড সেফটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান করবে। আজ…

ByByReshmi Debnath Sep 30, 2026

কাশীপুরে ব্যবসায়ীকে মারধর ও গুলি করে হত্যার চেষ্টার অভিযোগ, স্বর্ণের চেইন ছিনতাই

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: দোকানের কাজ সেরে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীকে আটকে মারধর এবং গুলি করে হত্যার চেষ্টার…

ByByTaniya Chakraborty Sep 30, 2026

স্কুটির ধাক্কায় নিয়ন্ত্রণ হারাল অটো, অল্পের জন্য প্রাণে বাঁচল ছাত্রীরা

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: আগরতলার মলয়নগর এলাকায় অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মর্ডান ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের…

ByByTaniya Chakraborty Sep 30, 2026

মলয়নগরে ৬ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার, শ্রীনগর পুলিশের হাতে আটক যুবক

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে মলয়নগর এলাকা থেকে ৬ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করল…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top