News Flash

  • Home
  • বাণিজ্য
  • Commercial Cylinder: এবার মহার্ঘ্য বাণিজ্যিক সিলিন্ডার, দুঃশ্চিন্তায় হোটেল-রেস্তোরাঁর ব্যবসায়ীরা
Image

Commercial Cylinder: এবার মহার্ঘ্য বাণিজ্যিক সিলিন্ডার, দুঃশ্চিন্তায় হোটেল-রেস্তোরাঁর ব্যবসায়ীরা

নয়াদিল্লি, ১ এপ্রিল (হি.স.): পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি এমনিতেই চিন্তা বাড়াচ্ছিল, এবার বাণিজ্যিক সিলিন্ডারের মূল্যবৃদ্ধিতে মাথায় হাত হোটেল ও রেস্তোরাঁর ব্যবসায়ীদের। শুক্রবার, এপ্রিল মাসের শুরুতেই গোটা দেশে বিপুল হারে বেড়েছে ১৯ কেজি ওজনের বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। গৃহস্থের হেঁশেলে ব্যবহারের রান্নার গ্যাসের দাম অবশ্য এই দফায় বাড়ল না।

১ এপ্রিল থেকে অনেকটাই দামি হল ১৯ কেজি ওজনের বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডার, একধাক্কায় বেড়েছে ২৫০ টাকা। দিল্লিতে ২৫০ টাকা বেড়ে বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয়েছে ২,২৫৩ টাকা, কলকাতায় ২,৩৫১ টাকা, মুম্বইয়ে ২,২০৫ টাকা ও চেন্নাইয়ে ২,৪০৬ টাকা। তবে, গৃহস্থের ব্যবহারের ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম অবশ্য একই থাকছে। এদিকে, গত কয়েকদিন ধরে পেট্রোল ও ডিজেলের দাম লাগাতার বাড়লেও, শুক্রবার জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল। অর্থাৎ বিগত ১১ দিনের মোট ৯ বার বেড়েছে পেট্রোল ও ডিজেলের দাম।

Releated Posts

খাদ্য ব্যবসায়ীদের জন্য নিয়ম শিথিল করল কেন্দ্র, কমল মান্যতার বোঝা

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস): খাদ্য ব্যবসায়ীদের জন্য নিয়ন্ত্রক জটিলতা কমাতে এবং ব্যবসা পরিচালনা আরও সহজ করতে খাদ্য নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বাড়ছে, যুদ্ধ-পূর্ব স্তরের ৫৭ শতাংশে পৌঁছেছে: রিপোর্ট

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস) : যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের পর হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। শুক্রবার…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মার্কিন-ইরান আলোচনায় সরবরাহ উদ্বেগ কমায় ৩ শতাংশ পর্যন্ত কমল অপরিশোধিত তেলের দাম

নয়াদিল্লি, ২২ জুন (আইএএনএস): মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত বৈঠকের পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৩…

ByByNews Desk Jun 22, 2026

বিভ্রান্তিকর দাবি ও লেবেলিং নিয়ে মারিকো, ফেরেরো, বিকানেরওয়ালাসহ ১৪ সংস্থাকে নোটিস এফএসএসএআই-এর

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস) : বিভ্রান্তিকর পণ্যের দাবি, ব্র্যান্ডিং, লেবেলিংয়ে অনিয়ম এবং ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে মারিকো, ফেরেরো ইন্ডিয়া,…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top