News Flash

  • Home
  • প্রধান খবর
  • মোদী সকাশে স্ট্যালিন, সোনিয়ার সঙ্গেও সাক্ষাৎ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর
Image

মোদী সকাশে স্ট্যালিন, সোনিয়ার সঙ্গেও সাক্ষাৎ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর

নয়াদিল্লি, ৩১ মার্চ (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। স্ট্যালিন এদিন দেখা করেছেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গেও। সংসদে সোনিয়ার সঙ্গে দেখা করেছেন স্ট্যালিন। সোনিয়াকে এদিন স্ট্যালিনকে বলেছেন, “আমি শুধু ভ্যানাক্কাম বলতে এসেছি। শনিবার দেখা হবে আপনার অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে।”

৩-দিনের সফরে দিল্লিতে এসেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও ডিএমকে সভাপতি এম কে স্ট্যালিন। ৩ দিনের এই সফরে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী ও কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেছেন স্ট্যালিন। তিনি দেখা করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গেও। ২ এপ্রিল দিল্লিতে ডিএমকে-র নতুন দফতর ‘আন্না-কালাইগনার আরিভালায়ম’ উদ্বোধন করবেন তিনি।

Releated Posts

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top