News Flash

Image

Arrested: কেজরিওয়ালের বাসভবনে হামলার ঘটনায় ধৃত ৮

নয়াদিল্লি, ৩১ মার্চ (হি.স.) : দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার ৮। বৃহস্পতিবার দিল্লি পুলিস জানিয়েছে, কেজরিওয়ালের সরকারি বাসভবনে হামলার ঘটনায় সরাসরি যোগ ছিল ওই ৮ জনের। এই ঘটনায় বিশেষ তদন্ত চেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আপ বিধায়ক সৌরভ ভরদ্বাজ।

প্রসঙ্গত, ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবি নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বুধবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির উপর আক্রমণের ঘটনা ঘটে। আম আদমি পার্টি অভিযোগ আনে, দিনেদুপুরে কেজরিওয়ালের বাসভবনে রীতিমতো ভাঙচুর চালিয়েছে দুষ্কৃতীরা। সিসিটিভি ভেঙে দেওয়া হয়। নিরাপত্তার জন্য তৈরি ব্যারিকেডও ভেঙে দেওয়া হয়। বাড়ির গেটে লেপে দেওয়া হয় গেরুয়া রং। আপের আরও অভিযোগ,কেজরিওয়ালকে খুন করার জন্যই এসেছিল দুষ্কৃতীরা।
বিক্ষোভকারীরা পুলিসের ব্যরিকেড ভেঙে ফেলে। কেজরিওয়াল বিরোধী স্লোগান দিতে দিতে তারা এগিয়ে যায় মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে। ভেঙে দেওয়া হয় বাড়ির বাইরে লাগানো সিসিটিভি। এই ঘটনায় এদিন ৮ জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিস।

Releated Posts

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন ইন্ডিয়া ২০২৬: সেমিকন্ডাক্টর, ফিনটেক ও লজিস্টিকসে ভারতের অগ্রগতির কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর, ফিনটেক এবং লজিস্টিকস-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতি দেশের অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক স্তরে…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে আত্মবিশ্বাসের সঙ্গে এগোচ্ছে দেশ: কেন্দ্রীয় মন্ত্রীরা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় মন্ত্রীরা। পাশাপাশি তাঁর নেতৃত্বের…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top