News Flash

  • Home
  • দিনের খবর
  • Bhagwant Mann: শিক্ষাক্ষেত্রে বড় সিদ্ধান্ত ভগবন্ত মানের, এ বছর পঞ্জাবে ফি বাড়াতে পারবে না বেসরকারি স্কুল
Image

Bhagwant Mann: শিক্ষাক্ষেত্রে বড় সিদ্ধান্ত ভগবন্ত মানের, এ বছর পঞ্জাবে ফি বাড়াতে পারবে না বেসরকারি স্কুল

চন্ডীগড়, ৩০ মার্চ (হি.স.): শিক্ষাক্ষেত্রে দু’টি বড় সিদ্ধান্ত নিল পঞ্জাব সরকার। পঞ্জাবের সমস্ত বেসরকারি স্কুলগুলিকে এই সেমিস্টারে ভর্তি ফি না বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে, এই নির্দেশ অবিলম্বে কার্যকর হয়েছে বলে জানিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। একইসঙ্গে পঞ্জাবের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কোনও বেসরকারি স্কুল ইউনিফর্ম এবং বই কেনার জন্য অভিভাবকদের একটি নির্দিষ্ট দোকানে যেতে বলতে পারবে না…স্কুলগুলি নিজস্ব বই এবং ইউনিফর্ম ওই এলাকার সমস্ত দোকানে উপলব্ধ করবে, অভিভাবকরা তাঁদের পছন্দের যে কোনও দোকান থেকে তা কিনতে পারবেন।

বুধবার একটি ভিডিও বার্তায় পঞ্জাবের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “শিক্ষা তৃতীয় চোখের মতো, যা একজন ব্যক্তির দৃষ্টিভঙ্গিকে প্রশস্ত করে। কিন্তু এটা দুঃখজনক যে শিক্ষা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। মানুষ তাদের সন্তানদের মৌলিক শিক্ষা দিতে চায়, কিন্তু উচ্চ খরচ একটি প্রতিবন্ধকতা।” ভগবন্ত মান বলেছেন, পঞ্জাবের সমস্ত বেসরকারি স্কুলগুলিকে এই সেমিস্টারে ভর্তি ফি না বাড়াতে নির্দেশ দেওয়া হচ্ছে, এই নির্দেশ অবিলম্বে কার্যকর হয়েছে। পাশাপাশি এও জানান, , কোনও বেসরকারি স্কুল ইউনিফর্ম এবং বই কেনার জন্য অভিভাবকদের একটি নির্দিষ্ট দোকানে যেতে বলতে পারবে না…স্কুলগুলি নিজস্ব বই এবং ইউনিফর্ম ওই এলাকার সমস্ত দোকানে উপলব্ধ করবে, অভিভাবকরা তাঁদের পছন্দের যে কোনও দোকান থেকে তা কিনতে পারবেন। উল্লেখ্য, পঞ্জাবের নবনির্বাচিত আম আদমি পার্টি সরকার যে কয়েকটি জনবান্ধব সিদ্ধান্ত নিয়েছে তার মধ্যে এটি।

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top