News Flash

  • Home
  • ত্রিপুরা
  • CPIM : কুমারী মধুতী রুপশ্রীর শহীদান দিবস পালন করল সিপিএম
Image

CPIM : কুমারী মধুতী রুপশ্রীর শহীদান দিবস পালন করল সিপিএম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ৷৷ তিন বীরঙ্গনা কন্যা কুমারী মধুতী রুপশ্রীর শহীদান দিবস মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে৷ এ উপলক্ষে অনুষ্ঠানটি হয় আগরতলায় সিপিআইএম এর কার্যালয়৷ এদিনে উপলক্ষে শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ৷

এদিন শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য প্রাক্তন মন্ত্রী অঘোর দেববর্মা ,ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা ,প্রাক্তন মন্ত্রী নরেশ জমাতিয়া, প্রাক্তন মন্ত্রী বিধায়ক রতন ভৌমিক, নারী সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য রমা দাস প্রমুখ৷ বীরঙ্গনা কন্যাদের জীবনী ও ইতিহাস বিস্তারিতভাবে তুলে ধরেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য প্রাক্তন মন্ত্রী অঘোর দেববর্মা৷

এছাড়া খোয়াই সহ রাজ্যের অন্যান্য স্থানেও দলের তরফ থেকে শহীদান দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে৷ উল্লেখ্য ২০১৮ সালের আগে পর্যন্ত সিপিআইএমের তরফ থেকে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং সমাবেশের মধ্য দিয়ে দিবসটি পালন করা হতো৷ সিপিআইএম ক্ষমতাচ্যুত হওয়ার পর নানা কারণে দিবসটি সংক্ষিপ্ত আকারে পালন করা হয়ে থাকে৷ এবছরও তার কোন ব্যতিক্রম ঘটেনি৷

Releated Posts

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026

প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রকে তোপ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: উচ্চশিক্ষা ও চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার…

ByByReshmi Debnath Jul 27, 2026

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top