News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গাঁজা : আশাবাড়ীতে মাটির নিচে মজুত রাখা পঞ্চাশ লক্ষ টাকার গাঁজা উদ্ধার করল বিএসএফ
Image

গাঁজা : আশাবাড়ীতে মাটির নিচে মজুত রাখা পঞ্চাশ লক্ষ টাকার গাঁজা উদ্ধার করল বিএসএফ

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২৭ মার্চ৷৷ পাচার বাণিজ্যের একটি অন্যতম স্থান হল সোনামুড়া মহাকুমা৷ সোনামুড়া সীমান্ত দিয়ে প্রতিদিন  রাতের অন্ধকারে পাচার বাণিজ্য চালায় পাচারকারীরা৷

সাম্প্রতিক দেখা গেছে সোনামুড়া মহাকুমার কমলনগর, মতিনগর কুলুবাড়ি,আশাবাড়ি,রহিমপুর এসব এলাকা গুলোতে গাঁজা চাষ ছাড়াও ইয়াবা ট্যাবলেট,গরু পাচার,ফেনসিডিল,এসকফ এই সব ব্যবসায় জড়িত রয়েছে অনেক যুবকরা৷একদিকে পাচারকারীরা রাতের অন্ধকারে বিএসএফকে ফাঁকি দিয়ে সীমান্তের কাঁটাতারের বেড়া কেটে গরু পাচারসহ বিভিন্ন মাদকদ্রব্য পাচার করে বাংলাদেশে৷ পাচারকারীদের রুখতে সর্বদা বদ্ধপরিকর বিএসএফ জওয়ানরা৷সাম্প্রতিক সীমান্তরক্ষী বাহিনীদের অতিরিক্ত  ক্ষমতা দেওয়ার পর থেকেই সীমান্তে মাদকদ্রব্য আটক করতে সক্ষম হচ্ছে জওয়ানরা৷

গত পাঁচ মাস যাবৎ সোনামুড়া মহকুমার বক্সনগর সহ বিভিন্ন এলাকার সীমান্তে ১৫০নং ব্যাটেলিয়ান জওয়ানরা আসার পর থেকেই বাংলাদেশের সীমান্তের পাচার করার আগেই অভিযান করে সাফল্য অর্জন করছেন৷১৫০ নম্বর ব্যাটেলিয়ান বিএসএফ জওয়ানরা বক্সনগর সীমান্তে আসার পর থেকেই বেকায়দায় পাচারকারীরা৷এরই অঙ্গ হিসেবে রবিবার কলমচৌড়া থানাধীন আশাবাড়ী দুপরিয়াবান্ধ এলাকায়  দুপুর ১ ঘটিকা থেকে বিকাল ৭  টা পর্যন্ত টানা ছয়ঘন্টা অভিযান করার পর গাঁজা গুলি উদ্ধার করতে সক্ষম হয়৷ বিএসএফের কাছে গোপন খবর আসে কলমচৌড়া থানাধীন আশাবাড়ী দুপরিয়াবান্ধ এলাকার জাতক মিয়ার বাড়ির একটি পরিত্যক্ত জায়গায় প্রচুর পরিমাণে নেশা সামগ্রী মজুদ করা রয়েছে৷খবর পেয়ে বিএসএফ জওয়ানরা ও কলমচৌড়া থানার পুলিশ গিয়ে তল্লাশি চালায়৷ তল্লাশি করে প্রচুর গাঁজা উদ্ধার করে৷

জানা গেছে ২০টি নীল রঙের ড্রামে ১০০০কেজি শুকনো গাঁজা উদ্ধার করে বিএসএফ জওয়ানরা৷যার বাজারজাত মূল্য প্রায় পঞ্চাশ লক্ষ টাকা৷গাঁজাগুলি বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে মাটির নিচে মজুদ করা ছিল৷তবে বিএসএফ জওয়ানরা গাঁজা উদ্ধার করতে পারলেও পাচারকারীদের আটক করতে পারেনি৷ গাঁজা গুলি কার তাও এখনো চিহ্ণিত করা যায়নি৷ পুলিশ এখনো কারোর বিরুদ্ধে মামলা নেয়নি৷ এই অভিযানে কলমচৌড়া থানার পুলিশ ১৫০ ব্যাটেলিয়ান বিএসএফের আধিকারিক জওয়ানরা এবং পুলিশ ও ডিআরআই যৌথ অভিযান করে৷

Releated Posts

ভিলেজ কমিটি ভোটে নিরাপত্তা জোরদার, ত্রিপুরায় ৭৪ কোম্পানি সিআরপিএফ মোতায়েন

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের অধীন আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে রাজ্যে নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

চুরি যাওয়া স্বর্ণের চেইন দিয়ে এক লক্ষাধিক টাকার গোল্ড লোন, নথিপত্র খতিয়ে দেখছে পুলিশ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: যোগেন্দ্রনগর এলাকায় চেইন ছিনতাইকাণ্ডের তদন্তে উল্লেখযোগ্য সাফল্য পেল পুলিশ। তদন্তে চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top