News Flash

  • Home
  • বিদেশ
  • পোল্যান্ডে ইউক্রেনের দুই মন্ত্রীর সঙ্গে দেখা করলেন জো বাইডেন
Image

পোল্যান্ডে ইউক্রেনের দুই মন্ত্রীর সঙ্গে দেখা করলেন জো বাইডেন

ওয়ারস, ২৬ মার্চ (হি.স.) : শনিবার ইউক্রেনের দুই শীর্ষস্থানীয় মন্ত্রীর সঙ্গে দেখা করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সূত্রে খবর, এদিন পোল্যান্ডের রাজধানী ওয়ারশ-র ম্যারিয়ট হোটেলে বাইডেন ইউক্রেনের বিদেশ ও প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে দেখা করেন। ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পরে এই প্রথমবার সেদেশের প্রশাসনের দুই শীর্ষ কর্তার সঙ্গে আলোচনা করলেন বাইডেন। পরে তিনি বলেন, ‘মুক্ত দুনিয়া’ রাশিয়ার আগ্রাসনের নিন্দা করছে। হোয়াইট হাউস মনে করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এখনই থামানো দরকার। বিশ্বের অন্যান্য উন্নত দেশও তাই মনে করে।
শনিবার ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের অফিস থেকে টেলিগ্রাম অ্যাপে কয়েকটি তথ্য পোস্ট করা হয়। তাতে দেখা যায়, যুদ্ধ চলছে ৩১ দিন। তার মধ্যে ইউক্রেনে ১৩৬ টি শিশু মারা গিয়েছে। শুক্রবার মস্কো থেকে জানানো হয়েছে, তারা বিচ্ছিন্নতাবাদীদের দখল করা জায়গাগুলি হাতে পেলেই সন্তুষ্ট থাকবে।

Releated Posts

ভারতের কণ্ঠস্বর আঞ্চলিক সীমা পেরিয়ে বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ: বেলজিয়ামের প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত শুধু বিশ্বের বৃহত্তম গণতন্ত্রই নয়, বিশ্বের দ্রুততম বর্ধনশীল বৃহৎ অর্থনীতিগুলির অন্যতম এবং প্রযুক্তি…

ByByNews Desk Sep 3, 2026

ভারতের কণ্ঠস্বর আঞ্চলিক সীমা পেরিয়ে বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ: বেলজিয়ামের প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত শুধু বিশ্বের বৃহত্তম গণতন্ত্রই নয়, বিশ্বের দ্রুততম বর্ধনশীল বৃহৎ অর্থনীতিগুলির অন্যতম এবং প্রযুক্তি…

ByByNews Desk Sep 3, 2026

বাংলাদেশে কারাগারে আরও এক আওয়ামী লীগ নেতার মৃত্যু, নির্যাতন ও চিকিৎসা না দেওয়ার অভিযোগ দলের

ঢাকা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের হেফাজতে মৃত্যুর ঘটনা নিয়ে বিতর্কের মধ্যেই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আরও…

ByByNews Desk Sep 3, 2026

বাংলাদেশভিত্তিক জঙ্গিগোষ্ঠীর সক্রিয়তায় ভারতে ‘স্পিলওভার’ আশঙ্কা, নজরদারিতে গোয়েন্দারা

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ থেকে পরিচালিত কয়েকটি জঙ্গিগোষ্ঠী ও তাদের শাখা সংগঠনের কার্যকলাপের ওপর কড়া নজর রাখছে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top