News Flash

  • Home
  • বাণিজ্য
  • Petrol – Diesel: পেট্রোল ও ডিজেল ফের মহার্ঘ্য! চিন্তায় মধ্যবিত্তের মাথায় হাত
Image

Petrol – Diesel: পেট্রোল ও ডিজেল ফের মহার্ঘ্য! চিন্তায় মধ্যবিত্তের মাথায় হাত

নয়াদিল্লি, ২৫ মার্চ (হি.স.): পেট্রোল ও ডিজেলের দাম ফের বাড়াল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। জ্বালানি তেলের দাম বাড়তেই বাড়ছে মূল্যবৃদ্ধির চিন্তাও। শুক্রবার রাজধানী দিল্লিতে লিটারে ৮০ পয়সা বেড়েছে পেট্রোল ও ডিজেলের দাম। দিল্লিতে পেট্রোল ও ডিজেলের বর্ধিত দাম যথাক্রমে, ৯৭.৮১ টাকা ও ৮৯.০৭ টাকা। কলকাতায় পেট্রোলের দাম বেড়েছে ৮৪ পয়সা, ফলে কলকাতায় পেট্রোলের বর্ধিত দাম ১০৬.৩৪ টাকা এবং ডিজেলের দাম ৮০ পয়সা বেড়ে ৯১.৪২ টাকায় পৌঁছেছে।

মুম্বইয়ে ৮৪ পয়সা বেড়েছে পেট্রোলের দাম ও ৮৫ পয়সা বেড়েছে ডিজেলের দাম, মুম্বইয়ে পেট্রোল ও ডিজেলের বর্ধিত দাম যথাক্রমে, ১১২.৫১ টাকা ও ৯৬.৭০ টাকা। পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি হয়েছে চেন্নাইতেও। সেখানে পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে লিটারপ্রতি ৭৬ পয়সা, ফলে তামিলনাড়ুর রাজধানীতে শুক্রবার এক লিটার বিক্রি হয়েছে ১০৩.৬৭ টাকায় ও ডিজেল ৯৩.৭১ টাকা। চলতি সপ্তাহে এই নিয়ে তৃতীয় দিন মহার্ঘ্য হল পেট্রোল ও ডিজেল। জ্বালানি তেলের দাম বাড়তেই মাথায় হাত মধ্যবিত্তের।

Releated Posts

স্পেসএক্সের ঐতিহাসিক আইপিও, ইলন মাস্কের সম্পদের পরিমাণ ৯৭০ বিলিয়ন ডলারের কাছাকাছি

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ইলন মাস্কের নেতৃত্বাধীন মহাকাশ ও স্যাটেলাইট সংস্থা স্পেসএক্স ইতিহাসের বৃহত্তম আইপিও সম্পন্ন করেছে। কোম্পানির…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত আমদানিকৃত পণ্যে শুল্ক মকুব কেন্দ্রের

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস) : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত নির্দিষ্ট পণ্যের আমদানিতে শুল্ক ছাড়ের ঘোষণা করেছে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

জুলাইয়ের মাঝামাঝি ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায় স্বাক্ষরের সম্ভাবনা: পীযূষ গোয়েল

বিশাখাপত্তনম, ৫ জুন (আইএএনএস): ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল শুক্রবার জানিয়েছেন, ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক…

ByBySandeep Biswas Jun 5, 2026

বিদেশি দীর্ঘমেয়াদি বিনিয়োগ টানতে একগুচ্ছ পদক্ষেপ কেন্দ্রের, শেয়ার ও সরকারি বন্ডে বিনিয়োগের নিয়ম শিথিল

নয়াদিল্লি, ৫ জুন (আইএএনএস): ভারতের শেয়ারবাজার এবং সরকারি সিকিউরিটিজে স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি বিদেশি মূলধন প্রবাহ বাড়ানোর লক্ষ্যে একাধিক…

ByByTaniya Chakraborty Jun 5, 2026
Scroll to Top