News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Minister Manoj Kanti Dev : ত্রিপুরায় আরও দুটি সীমান্ত হাট স্থাপনের পরিকল্পনা রয়েছে : শিল্প ও বাণিজ্যমন্ত্রী
Image

Minister Manoj Kanti Dev : ত্রিপুরায় আরও দুটি সীমান্ত হাট স্থাপনের পরিকল্পনা রয়েছে : শিল্প ও বাণিজ্যমন্ত্রী

আগরতলা, ২৪ মার্চ (হি. স.) : ত্রিপুরায় নতুন করে আরও দুটি সীমান্ত হাট স্থাপনের পরিকল্পনা রয়েছে। চলতি বছরের ৩ ফেব্রুয়ারি কমলপুর (ভারত) কুরমাঘাট (বাংলাদেশ) সীমান্তহাটের – ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে এবং পালবস্তি (রাঘনা) সীমান্ত হাটের ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রক্রিয়া চলছে। আজ রাজ্য বিধানসভায় বিধায়ক নির্মল বিশ্বাসের এক প্রশ্নের উত্তরে শিল্প ও বাণিজ্যমন্ত্রী মনোজ কান্তি দেব এই তথ্য জানিয়েছেন।

 তিনি জানান, ত্রিপুরায় বর্তমানে সিপাহীজলা জেলার কমলাসাগর এবং দক্ষিণ জেলার শ্রীনগরে দুটি সীমান্ত হাট রয়েছে। তাঁর কথায়, খোয়াই মহকুমার বেলছড়ায় সীমান্তহাট চালু করার পরিকল্পনা সরকারের রয়েছে। এ ব্যাপারে ২০১৯ সালের ২৩-২৪ এপ্রিল বাংলাদেশের সিলেটে ভারত-বাংলাদেশ যৌথ বর্ডার হাট কমিটির পর্যালোচনা বৈঠকে ত্রিপুরার যে দুটি স্থানে নতুন বর্ডার হাট করার জন্য চিহ্নিত করা হয়েছিল সেগুলি হল বেলছড়া (খোয়াই) নালুয়া টি এস্টেট (হবিগঞ্জ, বাংলাদেশ) এবং কাঁঠালিয়া (সিপাহীজলা) জগরামপুর (কুমিল্লা)। বেলছড়া (খোয়াই) – নালুয়া টি এস্টেট (হবিগঞ্জ, বাংলাদেশ) বর্ডার হাটের স্থান নির্ধারণ করার জন্য খোয়াই এবং হবিগঞ্জ যৌথ প্রশাসনিক দলের পরিদর্শন কার্য দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে রাজ্য সরকার ইতিমধ্যেই খোয়াই মহকুমা প্রশাসনের মাধ্যমে বাংলাদেশ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেছে।

এদিকে, বিধায়ক মবস্বর আলির অন্য এক প্রশ্নের লিখিত উত্তরে শিল্প ও বাণিজ্য মন্ত্রী মনোজ কান্তি দেব জানান, কৈলাসহরে সীমান্ত হাট করার প্রস্তাব রাজ্য সরকারের রয়েছে। ২০২১ সালের ১ ফেব্রুয়ারি কৈলাসহরের হীরাছড়ায় ভারত-বাংলা সীমান্তে হাট করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। 

Releated Posts

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top