News Flash

  • Home
  • প্রধান খবর
  • অভিষেক চট্টোপাধ্যায় : চোখের জলে চিরবিদায় অভিষেকের
Image

অভিষেক চট্টোপাধ্যায় : চোখের জলে চিরবিদায় অভিষেকের

কলকাতা, ২৪ মার্চ (হি. স.): চিরঘুমের দেশে অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় ।হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন অভিনেতা । বুধবার রাত ১টা ৪০ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল মাত্র ৫৮ বছর। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টলিপাড়ায়। বৃহস্পতিবার কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে অভিষেকের । তার আগে এ’দিন দুপুরে টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিও-র অভিনেতার মরদেহ রাখা হয়। প্রিয় সতীর্থকে, সহকর্মীকে শেষ বারের জন্য শ্রদ্ধা জানালেন কলাকুশলীরা।


বৃহস্পতিবার সকাল থেকেই টালিগঞ্জে শোকের ছায়া। অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের আকস্মিক প্রয়াণে শোক বিহ্বল বাংলা সিনে ইন্ডাস্ট্রি। এ’দিন দুপুরে টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিও-র অভিনেতার মরদেহ রাখা হয়। প্রিয় সতীর্থকে, সহকর্মীকে শেষ বারের জন্য শ্রদ্ধা জানালেন কলাকুশলীরা। উপস্থিত ছিলেন অরূপ বিশ্বাস, পরিচালক রাজ চক্রবর্তী, সোহম, শান্তিলাল মুখোপাধ্যায়, বিশ্বনাথ বসু, ভরত কউলেরা, সেখান থেকে ক্যাওড়লাতা মহাশ্মশানে নিয়ে যাওয়া হয় অভিনেতার মরদেহে। সেখানেই রীতি মেনে শেষকৃত্য সম্পন্ন হয় অভিনেতা অভিষেকের ।


উল্লেখ্য, সাড়ে তিন দশকে ২৫০-এর বেশি চলচ্চিত্র রয়েছে তাঁর ফিল্মি কেরিয়ারে। গীত সঙ্গীত, সংঘর্ষ, দহন, ফিরিয়ে দাও, মায়ের আঁচল, নীলাচলে কিরিটি-র মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করেছিলেন। একসময় পরিচালক অঞ্জন চৌধুরী-র ব্লু আইড বয় হিসেবেই পরিচিত ছিলেন ইন্ডাস্ট্রি-তে। বড় পর্দার পাশাপাশি চুটিয়ে অভিনয় করেছেন ছোট পর্দায়, যাত্রায়।

Releated Posts

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর(আইএএনএস) : বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক বজায় রাখতে ভারত আগ্রহী। একই সঙ্গে বিদ্যমান…

ByBySandeep Biswas Sep 22, 2026

প্রতিরক্ষা প্রযুক্তি সহযোগিতা জোরদার নিয়ে ভারত-জাপান আলোচনা

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা প্রযুক্তিতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার, যৌথ মহড়া এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার…

ByByNews Desk Sep 22, 2026

ভারত ও ওপেকের মধ্যে জ্বালানি সহযোগিতা আরও জোরদারে ঐকমত্য

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলির সংগঠন ওপেক জ্বালানি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার…

ByByNews Desk Sep 22, 2026

পরিবেশ ও জলবায়ু সহযোগিতা জোরদারে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ভারত-নরওয়ের

অসলো, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): পরিবেশ ও জলবায়ু ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করল ভারত ও নরওয়ে।…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top