News Flash

  • Home
  • দিনের খবর
  • Supreme Court: ইডি-র দফতরে হাজিরা অভিষেকের, সুপ্রিম কোর্টে গৃহীত হল না তৃণমূল সাংসদের মামলা
Image

Supreme Court: ইডি-র দফতরে হাজিরা অভিষেকের, সুপ্রিম কোর্টে গৃহীত হল না তৃণমূল সাংসদের মামলা

নয়াদিল্লি, ২১ মার্চ (হি.স.): কয়লা পাচার মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর দফতরে হাজিরা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বেলা এগারোটার কিছু আগে ইডি-র দফতরে হাজির হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। সোমবার অবশ্য ইডি-র দফতরে যাওয়ার আগে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন অভিষেক। তাঁকে দিল্লিতে ডেকে জেরা করার সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করেন। তবে সুপ্রিম কোর্টে সেই মামলা গৃহীত হয়নি। এরপরই ইডি-র দফতরের উদ্দেশে রওনা হন অভিষেক।

এদিন ইডি-র দফতরে যাওয়ার প্রাক্কালে সাংবাদিকদের মুখোমুখি হননি তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কয়লা পাচার মামলায় অভিষেককে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, ডাকা হয়েছে তাঁর স্ত্রীকেও। ইডি-র তলবে সাড়া দিতে রবিবারই সস্ত্রীক দিল্লিতে পৌঁছন অভিষেক। সূত্রের খবর, কয়লা-কাণ্ডে নতুন তথ্য প্রমাণও হাতে এসেছ ইডি-র। অভিষেককে সে ব্যাপারে এদিন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ অভিষেকের হাজির হওয়ার কথা ছিল ইডি-র অফিসে। তবে অভিষেক নির্দিষ্ট সময় ইডি-র দফতরে যেতে পারেননি। বদলে তিনি সুপ্রিম কোর্টে যান। ইডি-র সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করেন। কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, আদালতের কাছে এখন অনেকগুলি মামলা থাকায় নতুন কোনও মামলা নিতে পারছে না। এরপরই ১০.৫৫ মিনিট নাগাদ ইডি-র দফতরে আসেন অভিষেক।

Releated Posts

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top