News Flash

  • Home
  • দিনের খবর
  • পঞ্জাব মন্ত্রিসভার প্রথম বৈঠকে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা
Image

পঞ্জাব মন্ত্রিসভার প্রথম বৈঠকে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা

চণ্ডীগড়, ১৯ মার্চ (হি.স.) : শনিবার পঞ্জাব মন্ত্রিসভার প্রথম বৈঠক শুরু হয়েছে। ভগবন্ত মান নেতৃত্বাধীন সরকার যুবকদের মধ্যে বেকারত্বের সমস্যা সমাধানে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের জন্য একটি বড় সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত রয়েছে বলে সূত্রে জানা গিয়েছে।আম আদমি পার্টি (আপ) নির্বাচনী প্রতিশ্রুতিতে বলেছিল, সরকার গঠনের পরে তারা বেকার যুবকদের চাকরি দেবে। পঞ্জাবে আপ-এর অন্যান্য নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে দলের জাতীয় আহ্বায়ক এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রাজ্যের সরকারি স্কুল ও হাসপাতালের অবস্থার উন্নতি, কর্মসংস্থানের সুযোগ তৈরি, ইলেকট্রিক বিলিং চক্র প্রতি 300 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ১৮ বছরের বেশি বয়সী মহিলাদের প্রতি মাসে এর হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এমনকি তিনি দুর্নীতিমুক্ত সরকার এবং রাজ্যে মাদক নিয়ন্ত্রণের প্রতিশ্রুতিও দিয়েছিলেন।

প্রসঙ্গত, গত ১৭ মার্চ মুখ্যমন্ত্রী ভগবন্ত মান সহ পঞ্জাবের নবনির্বাচিত বিধায়করা বিধানসভার সদস্য হিসাবে শপথ নেন।

Releated Posts

বন্দে ভারত এক্সপ্রেসে দেশের প্রথম জীবন্ত হৃদ্‌যন্ত্র পরিবহন, সুরাট থেকে আমদাবাদে সফল ঐতিহাসিক অভিযান

আমদাবাদ/সুরাট, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের রেল ইতিহাসে প্রথমবার ট্রেনে জীবন্ত হৃদ্‌যন্ত্র (লাইভ হার্ট) পরিবহনের নজির গড়ল ভারতীয় রেল।…

ByByNews Desk Jul 31, 2026

জেলবন্দি কাউন্সিলরকে ছয় মাসের ছুটি মঞ্জুর, তিরুবনন্তপুরম কর্পোরেশনে তুমুল বিতর্ক

তিরুবনন্তপুরম, ৩১ জুলাই (আইএএনএস): কেরলের তিরুবনন্তপুরম কর্পোরেশন কাউন্সিলে তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যেই জেলবন্দি বিজেপি কাউন্সিলর আর. সুগতনের ছয়…

ByByNews Desk Jul 31, 2026

বিবাহিত কন্যাকে করুণাভিত্তিক চাকরি থেকে বঞ্চিত করা যাবে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): শুধু বিবাহিত হওয়ার কারণে কোনও কন্যাকে করুণাভিত্তিক (কমপ্যাশনেট) নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত করা যাবে…

ByByNews Desk Jul 31, 2026

ওয়াকফ সম্পত্তিতে অনিয়মের প্রমাণ জমা, সমাজবাদী পার্টির বিরুদ্ধে হুমকির অভিযোগ শাহাবুদ্দিন রাজভির

বেরেলি, ৩১ জুলাই (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মৌলানা শাহাবুদ্দিন রাজভি বেরেলভি সমাজবাদী পার্টি (এসপি)-র সঙ্গে যুক্ত…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top