গুয়াহাটি, ১৮ মার্চ (হি. স.) : অসমে শতাধিক শকুনের মৃত্যু উদ্বেগের কারণ হয়ে দাড়িয়েছে। কামরূপ গ্রামীণ জেলায় ছায়াগাঁও থেকে ১০০টি শকুনের মৃতদেহ উদ্ধার হয়েছে। সাথে আরও কয়েকটি শকুন মরনাপন্ন অবস্থায় উদ্ধার হয়েছে। ওই শকুনগুলির চিকিত্সা চলছে। একসাথে শতাধিক শকুনের মৃতদেহ উদ্ধারের ঘটনায় অসম প্রশাসন গভীর চিন্তায় পরেছে।অসম বন দফতর সুত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় কামরূপ গ্রামীণ জেলার ছায়াগাঁও থানার মিলানপুর থেকে প্রায় ১০০ শকুনের মৃতদেহ উদ্ধার হয়েছে। আরও ১২টি শকুনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। একই স্থানে একটি ঈগলের মৃতদেহও উদ্ধার হয়েছে।শকুন মৃত্যুর প্রকৃত কারণ জানতে বন দফতরের আধিকারিকরা ময়না তদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছেন।জেলা বন আধিকারিক ডিম্পি বোরা শুক্রবার জানিয়েছেন, শকুনের মৃতদেহগুলির আশেপাশে কয়েকটি হাড় পরে ছিল। সেগুলি ছাগলের বলে প্রমাণ মিলেছে। তাতে আমাদের আশঙ্কা, কীটনাশক মেশানো ছাগলের মৃতদেহ খাওয়ার কারণেই শকুনগুলির মৃত্যু হয়েছে।তাঁর বক্তব্য, এধরনের ঘটনার চরম অপরাধের। এই ঘটনায় জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অসমে শতাধিক শকুনের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য
Releated Posts
ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি চোরাকারবারী নিহত
নিজস্ব প্রতিনিধি, কৈলাশহর, ১২ জুন: ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের লাঠিয়াপূড়া সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি চোরাকারবারীর মৃত্যুর ঘটনা…
নীতি আয়োগের বৈঠকে ত্রিপুরার উন্নয়ন অগ্রাধিকারের কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী
নয়াদিল্লি, ১২ জুন: উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবদের নিয়ে নীতি আয়োগ আয়োজিত এক গুরুত্বপূর্ণ আন্তঃক্রিয়ামূলক বৈঠকে অংশগ্রহণ করে…
নীতি আয়োগের সঙ্গে উত্তর-পূর্বের মুখ্যমন্ত্রীদের বৈঠক, উন্নয়ন ও অবকাঠামোয় জোর
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস) : উত্তর-পূর্বাঞ্চলের আটটি রাজ্যের উন্নয়ন অগ্রাধিকার, উদ্ভাবনী উদ্যোগ এবং বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে শুক্রবার মুখ্যমন্ত্রীদের…
ত্রিপুরায় সিএএ-র আওতায় ২০টির বেশি আবেদন, দুইজন পেলেন ভারতীয় নাগরিকত্ব
আগরতলা, ১২ জুন: নাগরিকত্ব (সংশোধনী) আইন বা সিএএ-এর আওতায় ত্রিপুরায় এ পর্যন্ত ২০ থেকে ২৫টি আবেদন জমা পড়েছে।…


















