News Flash

  • Home
  • দিনের খবর
  • Jammu and Kashmir: গরম বাড়ছে জম্মু-কাশ্মীরে, লাদাখ এখনও হিমাঙ্কের নীচেই
Image

Jammu and Kashmir: গরম বাড়ছে জম্মু-কাশ্মীরে, লাদাখ এখনও হিমাঙ্কের নীচেই

শ্রীনগর ও জম্মু, ১৭ মার্চ (হি.স.): তাপমাত্রার পারদ দ্রুততার সঙ্গে চড়ছে জম্মুতে, গরম বাড়ছে কাশ্মীরেও। তবে, লাদাখের কিছু কিছু স্থানের সর্বনিম্ন তাপমাত্রা এখনও হিমাঙ্কের নীচেই রয়েছে। বৃহস্পতিবার জম্মুর সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৯ ডিগ্রি, আগের দিনই সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস, যা মরশুমের সর্বোচ্চ তাপমাত্রা। আবহবিদরা জানিয়েছেন, জম্মুতে বুধবারই সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৯ ডিগ্রি বেশি। আগামী ২৪ ঘন্টা শুষ্ক থাকবে জম্মু-কাশ্মীর ও লাদাখের আবহাওয়া।

গরম বাড়ছে সমগ্র কাশ্মীরে, শ্রীনগরে বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৬ ডিগ্রি সেলসিয়াস, পহেলগামে ২.১ ডিগ্রি ও গুলমার্গে ৪.৮ ডিগ্রি। লাদাখের কিছু কিছু স্থানের সর্বনিম্ন তাপমাত্রা এখনও হিমাঙ্কের নীচেই রয়েছে, লাদাখের দ্রাসে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৮.৬ ডিগ্রি, লেহ-তে ১.০ ডিগ্রি ও কার্গিলে মাইনাস ৩ ডিগ্রি।

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top