News Flash

  • Home
  • দেশ
  • কংগ্রেস কাউন্সিলর খুনের তদন্তে সিট গঠন পুলিশের

কংগ্রেস কাউন্সিলর খুনের তদন্তে সিট গঠন পুলিশের

পুরুলিয়া, ১৬ মার্চ (হি.স.) : কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের খুনের তদন্তে এবার বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করল পুলিশ। বুধবার এখবর জানা গিয়েছে পুরুলিয়া জেলা পুলিশ সূত্রে। পাশাপাশি ওই হত্যাকাণ্ডের তদন্তে সিআইডি-র সাহায্য নেওয়া হতে পারে বলেও জেলা পুলিশ সূত্রে খবর।

গত রবিবার সন্ধ্যায় দুষ্কৃতীরা গুলি করে খুন করে পুরুলিয়ার ঝালদা পুরসভার সদ্যজয়ী কংগ্রেস কাউন্সিলর তপনকে। ওই কাণ্ডে তপনের ভাইপো দীপক কান্দুকে মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয়েছে। তপন হত্যায় ধৃত দীপককে বুধবার পুরুলিয়া আদালতে তোলা হয়েছিল। বিচারক দীপককে ১৪ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। এবার তপন হত্যার রহস্যভেদ করতে সিট গঠন করার কথা জানিয়েছে পুরুলিয়া জেলা পুলিশ। ওই তদন্তকারী দলে ছ’জন পুলিশ আধিকারিক থাকবেন। তাঁদের মধ্যে ডিএসপি পদমর্যাদার কয়েক জন আধিকারিক রয়েছেন। ওই দলটি তপন হত্যার তদন্ত শুরু করবে। পাশাপাশি সিআইডি-র সাহায্য নেওয়া হতে পারে বলেও পুরুলিয়া জেলা সূত্রে খবর।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top