News Flash

  • Home
  • দিনের খবর
  • আগামী ৪৮ ঘন্টা মহারাষ্ট্র ও গুজরাটে দাবদাহের সতর্কতা, জারি হলুদ সতর্কতা
Image

আগামী ৪৮ ঘন্টা মহারাষ্ট্র ও গুজরাটে দাবদাহের সতর্কতা, জারি হলুদ সতর্কতা

মুম্বই, ১৪ মার্চ (হি.স.): আগামী ১৬ মার্চ অবধি মুম্বই-সহ মহারাষ্ট্রের মোট ৬টি জেলায় মাত্রাতিরিক্ত গরমের সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। মুম্বই ছাড়াও মহারাষ্ট্রের পালঘর, থানে, রায়গড়, রত্নাগিরি ও সিন্ধুদুর্গ জেলায় দাবদাহের সতর্কতা জারি করা হয়েছে। আইএমডি মুম্বইয়ের প্রধান ডঃ জয়ন্ত সরকার জানিয়েছেন, ১৫ মার্চ উত্তর কোঙ্কন অঞ্চলে তীব্র গরমের সতর্কতা জারি করা হয়েছে, এই অঞ্চলের মধ্যে রয়েছে পালঘর, মুম্বই ও থানে। আইএমডি মুম্বইয়ের প্রধান আরও জানিয়েছেন, পরবর্তী দিন অর্থাৎ ১৬ মার্চ সমগ্র কোঙ্কন অঞ্চলেই দাবদাহের সতর্কতা থাকছে।

মহারাষ্ট্রের পাশাপাশি আগামী ৪৮ ঘন্টা তীব্র দাবদাহের সতর্কতা জারি করা হয়েছে গুজরাটেও। গুজরাটে আগামী দু’দিন হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আহমেদাবাদের আবহাওয়া দফতরের ডিরেক্টর মনোরমা মোহান্তি জানিয়েছেন, গুজরাটে আগামী দু’দিনের জন্য তাপপ্রবাহের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বাড়তে পারে এবং সৌরাষ্ট্র ও গুজরাট অঞ্চলে অত্যধিক তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আহমেদাবাদের তাপমাত্রা প্রায় ৪০-৪১ ডিগ্রি সেলসিয়াস হবে বলে আশা করা হচ্ছে। মানুষজনকে বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতে বারণ করা হয়েছে। সোমবারও মহারাষ্ট্র ও গুজরাটের বিভিন্ন জেলায় ছিল মাত্রাতিরিতিক্ত গরম, সামান্য পরিশ্রমেই ঘাম ঝরেছে শরীর থেকে।

Releated Posts

জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা রিপোর্টের ভিত্তিতেই বাংলার পুরভোটে নিরাপত্তা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে আসন্ন সাতটি পুরসভার নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট জেলা শাসকদের কাছ থেকে আইনশৃঙ্খলা…

ByByNews Desk Sep 26, 2026

মমতার সভায় যাওয়ার পথে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): হুগলির শ্রীরামপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িতে হামলা…

ByByNews Desk Sep 26, 2026

জলসংকট নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা তৃণমূল সাংসদ সামিরুল ইসলামের

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর কলকাতার কাশীপুর এলাকার জ্যোতিনগর কলোনির বাসিন্দাদের পুরসভার পানীয় জল সরবরাহ পুনরায় চালুর দাবিতে…

ByByNews Desk Sep 26, 2026

যৌতুক মামলায় বিচার এড়িয়ে চলা ঘোষিত পলাতক গ্রেফতার, দ্বারকা পুলিশের অভিযান

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): যৌতুক সংক্রান্ত মামলায় বিচারপ্রক্রিয়া এড়িয়ে চলায় আদালত ঘোষিত পলাতক এক ৩৩ বছর বয়সি ব্যক্তিকে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top