News Flash

  • Home
  • দিনের খবর
  • মঙ্গল থেকে বৃহস্পতি পূর্ব-পশ্চিম মেট্রো তিন দিন বন্ধ
Image

মঙ্গল থেকে বৃহস্পতি পূর্ব-পশ্চিম মেট্রো তিন দিন বন্ধ

কলকাতা, ১২ মার্চ (হি. স.): রক্ষণাবেক্ষণের কাজের জন্য তিন দিন বন্ধ থাকবে পূর্ব-পশ্চিম মেট্রো। আগামী ১৫ মার্চ, মঙ্গলবার থেকে ১৭ মার্চ, বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে ফুলবাগান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত অংশের মেট্রো পরিষেবা।

প্রসঙ্গত, পূর্ব-পশ্চিম মেট্রো পথে শিয়ালদহ থেকে ফুলবাগান পর্যন্ত লাইনে পরিষেবা শুরু হতে চলেছে। প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। কর্তৃপক্ষ জানিয়েছেন, আর পাঁচটা মেট্রো স্টেশনের চেয়েও শিয়ালদহ স্টেশনে বাড়তি কিছু সুবিধা মিলবে। এসক্যালেটরের পাশাপাশি শিয়ালদহ মেট্রো স্টেশনে যাতায়াতের সুবিধার জন্য থাকবে লিফটও। প্ল্যাটফর্ম ও লাইনের মাঝে থাকবে স্ক্রিন ডোর। একমাত্র ট্রেন প্ল্যাটফর্মে ঢোকার সময়ই তা খুলবে। ফলে মেট্রোয় আত্মহত্যার চেষ্টা করার প্রবণতা বন্ধ করা যাবে। শিয়ালদহ মেট্রোয় দু’পাশের দরজা দিয়ে প্ল্যাটফর্মে নামা যাবে।

শনিবার কলকাতা মেট্রোর তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পূর্ব-পশ্চিম মেট্রোর ফুলবাগান থেকে শিয়ালদহ পর্যন্ত লাইনের জন্য নতুন সফটওয়্যার বসানো, তার পরীক্ষা এবং ‘কমিশনার অব রেলওয়ে সেফটি’র পরিদর্শনের কারণে ওই তিন দিন মেট্রো পরিষেবা পুরোপুরি বন্ধ থাকবে।

Releated Posts

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026

ওড়িশায় বিশেষ ভোটার তালিকা সংশোধনের সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন, ১৯ আগস্ট পর্যন্ত দাবি-আপত্তি জমা দেওয়া যাবে

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ওড়িশায় চলমান বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) কর্মসূচির সময়সীমা…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top