News Flash

  • Home
  • দিনের খবর
  • রাজ্যে ফের ভোট, ১২ এপ্রিল উপনির্বাচন আসানসোল ও বালিগঞ্জে, গণনা ১৬ এপ্রিল
Image

রাজ্যে ফের ভোট, ১২ এপ্রিল উপনির্বাচন আসানসোল ও বালিগঞ্জে, গণনা ১৬ এপ্রিল

কলকাতা, ১২ মার্চ (হি. স.) : আসানসোল ও বালিগঞ্জের উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হবে ১২ এপ্রিল। ওই একই দিনে উপনির্বাচন হবে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে। মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে ১৭ মার্চ থেকে। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২৪ মার্চ। ভোট গণনা হবে ১৬ এপ্রিল।

আসানসোল লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন তৃণমূল নেতা বাবুল সুপ্রিয়। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তিনি বিজেপির টিকিটে প্রার্থী হয়ে জয়ী হয়েছিলেন আসানসোল লোকসভা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার সদস্যও ছিলেন। কিন্তু মোদীর মন্ত্রিসভার সম্প্রসারণের সময় মন্ত্রিত্ব খোয়াতে হয় বাবুল সুপ্রিয়কে। আর তারপরই বিজেপি ত্যাগ করে তৃণমূলে যোগ দেন তিনি। সেই সঙ্গে বিজেপি টিকিটে হওয়া সাংসদ পদও ত্যাগ করেছিলেন তিনি। ফলে আসানসোল লোকসভা কেন্দ্রটি অভিভাবকহীন হয়েই পড়ে ছিল। এবার ১২ এপ্রিল আসানসোলবাসী তাদের নতুন জনপ্রতিনিধি বেছে নেবেন। এর পাশাপাশি বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বর্ষীয়ান নেতা সুব্রত মুখোপাধ্যায়ও প্রয়াত হয়েছেন। সেই কারণে, বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচন হবে ওই একই দিনে।

Releated Posts

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026

ওড়িশায় বিশেষ ভোটার তালিকা সংশোধনের সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন, ১৯ আগস্ট পর্যন্ত দাবি-আপত্তি জমা দেওয়া যাবে

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ওড়িশায় চলমান বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) কর্মসূচির সময়সীমা…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top