News Flash

  • Home
  • দেশ
  • বিধায়কের গাড়ির ধাক্কায় জখম ২৩, জনরোষে ধুন্ধুমার কাণ্ড ওডিশায়
Image

বিধায়কের গাড়ির ধাক্কায় জখম ২৩, জনরোষে ধুন্ধুমার কাণ্ড ওডিশায়

বনেশ্বর, ১২ মার্চ (হি.স.) : ওডিশা বিধায়কের গাড়ি দুর্ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড বেধে গেল খুরদায়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে সাত পুলিসকর্মীও জখম হয়েছেন। শনিবার বিকেলে বানপুর বিডিও অফিসের সামনে নিয়ন্ত্রণ হারায় চিলিকার সাসপেন্ডেড বিজেডি বিধায়ক প্রশান্ত জগদেবের গাড়ি। বিধায়কের গাড়ির ধাক্কায় কমপক্ষে ২৩ জন জখম হয়েছেন।

এই ঘটনার জেরে জনরোষের মুখে পড়েন বিধায়ক। তাঁর গাড়ি ভা্ঙচুর করে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। বিধায়ককে উদ্ধার করতে গিয়ে পুলিসও জনরোষের মুখে পড়ে। কোনওক্রমে তাঁকে উদ্ধার করে টাঙ্গি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে, ভুবনেশ্বরে স্থানান্তরিত করা হয়। পুলিস সুপার অলেখ চন্দ্র জানিয়েছেন, বিধায়কের গাড়ির ধাক্কায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে, বিধায়ক গুরুতর জখম হয়েছেন। গোটা ঘটনার তদন্ত করছে পুলিস। তবে, কী করে দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়।
গত বছরের অক্টোবরে বিজু জনতা দল থেকে সাসপেন্ড করা হয় জগদেবকে। বিজেপি নেতাকে নিগ্রহের অভিযোগ তাঁকে সাসপেন্ড করা হয়েছিল। এই ঘটনায় তিনি গ্রেফতারও হয়েছিলেন।

Releated Posts

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026

জৌনপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ আন্তঃজেলা দাগি অপরাধী, ধৃত সহযোগীও

জৌনপুর, ১ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের জৌনপুর জেলার খুঠান থানা এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক আন্তঃজেলা দাগি অপরাধী গুলিবিদ্ধ…

ByByNews Desk Aug 1, 2026

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ২০০ টাকারও বেশি কমাল তেল বিপণন সংস্থাগুলি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি (ওএমসি) শনিবার ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম দেশের বিভিন্ন…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top