News Flash

  • Home
  • দিনের খবর
  • রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলের কাছে পদত্যাগপত্র জমা দিলেন যোগী আদিত্যনাথ
Image

রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলের কাছে পদত্যাগপত্র জমা দিলেন যোগী আদিত্যনাথ

লখনউ, ১১ মার্চ (হি.স.) : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্য বিধানসভা নির্বাচনে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর শুক্রবার রাজভবনে রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলের কাছে তার পদত্যাগপত্র জমা দিলেন।

এদিন তিনি মহাত্মা গান্ধীর মূর্তিতেও ফুল দেন মুখ্যমন্ত্রী। নির্বাচনে জয়ী হওয়ায় যোগী আদিত্যনাথকে অভিনন্দন জানিয়েছেন রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল।
উত্তরপ্রদেশ নির্বাচনে তিনি গোরক্ষপুর আসন থেকে জয়ী হয়েছেন।

এদিন তিনি পদত্যাগ করার আগে আদিত্যনাথ লখনউতে প্রথম মেয়াদের শেষ মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন।
বিজেপি ৪১.২৯ শতাংশ ভোট পেয়ে ৪০৩টি আসনের মধ্যে ২৫৫টিতে জয়লাভ করে উত্তরপ্রদেশে ক্ষমতা ধরে রেখেছে। ৩৭ বছরে এই প্রথম কোনও দল পূর্ণ মেয়াদ শেষ করে উত্তরপ্রদেশে ক্ষমতা ধরে রাখতে সক্ষম হয়েছে। ১৯৮৫ সালে নারায়ণ দত্ত তিওয়ারি পরপর দুইবার রাজ্যে জয়লাভ করেছিলেন

Releated Posts

ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে

চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…

ByByNews Desk Jun 13, 2026

ডিজিটাল ও শিক্ষা সংস্কারের আওতায় ১.৪৯ লক্ষের বেশি স্কুল, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): দেশের শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যেতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)…

ByByNews Desk Jun 13, 2026

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026

মোদিকে অপমান মানে ১৪০ কোটি ভারতীয়কে অপমান: সঞ্জয় রাউতের মন্তব্যে পাল্টা বিজেপি

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে নিয়ে সঞ্জয় রাউত-এর মন্তব্যের তীব্র সমালোচনা করে শনিবার পাল্টা আক্রমণ শানাল…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top