News Flash

  • Home
  • বাণিজ্য
  • Stock Market: ঊর্ধ্বমুখী শেয়ারবাজারের দুই সূচক, ২৬৮ পয়েন্ট বাড়ল সেনসেক্স
Image

Stock Market: ঊর্ধ্বমুখী শেয়ারবাজারের দুই সূচক, ২৬৮ পয়েন্ট বাড়ল সেনসেক্স

মুম্বই, ১১ মার্চ (হি. স.) : খরা কাটিয়ে ধীরে ধীরে ঊর্ধ্বমুখী শেয়ার সূচক। আজ নিয়ে টানা চার দিন ঊর্ধ্বমুখী হয়েছে শেয়ারবাজারের দুই সূচক। ফলে ক্ষতির ধাক্কা সামলে কিছুটা লাভের মুখ দেখছেন বিনিয়োগকারীরা।

বিশ্ববাজারে দুর্বল প্রবণতার কারণে শুক্রবারের প্রথম দিকের লেনদেনে সেনসেক্স এবং নিফটিও দুর্বল হলেও কয়েক মিনিটের মধ্যেই দুই সূচকই লাভের সঙ্গে ঊর্ধ্বমুখী হয়েছে। এই সময়ে, ৩০-শেয়ারের বিএসএফ সেনসেক্স প্রাথমিক বাণিজ্যে ৪১৪.৪৪ পয়েন্ট কমে ৫৫,০৪৯.৯৫-এর স্তরে ছিল। কয়েক মিনিট পরে, সেনসেক্স সূচক ক্ষতি পুনরুদ্ধার করে এবং ২৬৮.৩৯ পয়েন্ট বেড়ে ৫৫,৭৩২.৭৮-এ উঠে আসে।

সেনসেক্সের পাশাপাশি শুক্রবারের প্রাথমিক লেনদেনে এনএসই নিফটি ১২৪ পয়েন্ট কমে ১৬,৪৭০.৯০-এর স্তরে নেমে এসেছিল। কিন্তু শীঘ্রই লেনদেনে গতি আসে এবং নিফটি ৭০.৭০ পয়েন্ট বেড়ে ১৬,৬৬৫.৬০-এর স্তরে পৌঁছে যায়।

শুক্রবারের প্রাথমিক লেনদেনে টাটা স্টিল, অ্যাক্সিস ব্যাঙ্ক, বাজাজ ফাইন্যান্স, সান ফার্মা এবং বাজাজ ফিনসার্ভ সেনসেক্স প্যাকে লাভকারী স্টকগুলির মধ্যে ছিল। এদিনের প্রাথমিক লেনদেনে মারুতি সুজুকি ইন্ডিয়া, নেসলে, ইনফোসিস এবং উইপ্রোর শেয়ার দরে পতন লক্ষ্য করা গেছে। এদিন স্মল ক্যাপ, মিড ক্যাপ শেয়ারে দারুণ লেনদেন দেখা যাচ্ছে।

Releated Posts

আইডিবিআই ব্যাঙ্কের বেসরকারিকরণ প্রক্রিয়া চলবে: নির্মলা সীতারামন

পুনে, ২৪ এপ্রিল(আইএএনএস): কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন শুক্রবার জানালেন, আইডিবিআই ব্যাঙ্কের বেসরকারিকরণ (ডিসইনভেস্টমেন্ট) প্রক্রিয়া চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে…

ByByTaniya Chakraborty Apr 24, 2026

এআই যুগে বড় ধাক্কা: চাকরি কাটছাঁটে নামছে মেটা ও মাইক্রোসফট

নয়াদিল্লি, ২৪ এপ্রিল (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিপুল বিনিয়োগের জেরে বড়সড় পুনর্গঠনের পথে হাঁটছে প্রযুক্তি জায়ান্ট মেটা…

ByByTaniya Chakraborty Apr 24, 2026

জ্বালানি নিরাপত্তা ও সরবরাহ শৃঙ্খল জোরদারে ভারত-ভিয়েতনাম সফর: দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি

নয়াদিল্লি/হ্যানয়, ২৪ এপ্রিল(আইএএনএস): লি জে মিয়ং-এর সাম্প্রতিক ভারত ও ভিয়েতনাম সফর বিশ্ববাজারের অনিশ্চয়তার মধ্যে জ্বালানি নিরাপত্তা এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Apr 24, 2026

অতিরিক্ত তারল্য শোষণে ২ লক্ষ কোটি টাকার রিভার্স রেপো নিলাম আরবিআই-এর

মুম্বই, ১০ এপ্রিল(আইএএনএস): দেশের ব্যাংকিং ব্যবস্থায় অতিরিক্ত তারল্য নিয়ন্ত্রণে আনতে ২ লক্ষ কোটি টাকার ভ্যারিয়েবল রেট রিভার্স রেপো…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top