News Flash

  • Home
  • দেশ
  • গেরুয়া ঝড় উত্তর প্রদেশে; বিজেপি ২৫২ আসনে এগিয়ে, সপা ১১৬
Image

গেরুয়া ঝড় উত্তর প্রদেশে; বিজেপি ২৫২ আসনে এগিয়ে, সপা ১১৬

লখনউ, ১০ মার্চ (হি.স.): উত্তর প্রদেশ ফের বিজেপির দখলেই যেতে চলেছে। উত্তর প্রদেশের ৪০৩টি আসনের মধ্যে ৪০১টি আসনের প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিজেপি এগিয়ে রয়েছে ২৫২টি আসনে, সমাজবাদী পার্টি ১১৬টি আসনে, বহুজন সমাজ পার্টি মাত্র ৩টি আসনে এবং কংগ্রেস এগিয়ে দু’টি আসনে। সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি এগিয়ে রয়েছে ৩টি আসনে।

বৃহস্পতিবার দুপুর একটা অবধি প্রাপ্ত তথ্য অনুযায়ী, উত্তর প্রদেশে অনেকটাই এগিয়ে রয়েছে যোগী আদিত্যনাথের দল। অখিলেশ যাদবের দল আপাতত দ্বিতীয় স্থানে থেকে ১১৬টি আসনে এগিয়ে রয়েছে। মুখ থুবড়ে পড়েছে কংগ্রেস ও মায়াবতীর বহুজন সমাজ পার্টি। উত্তর প্রদেশে আপনা দল (এস) এগিয়ে রয়েছে ৯টি আসনে। রাষ্ট্রীয় লোক দল এগিয়ে ৯টি আসনে, জনসত্তা দল লোকতান্ত্রিক এগিয়ে দু’টি আসনে।
উত্তর প্রদেশের জাহুরাবাদ আসনে এগিয়ে রয়েছেন সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি ও পি রাজভর। রামপুর আসনে এগিয়ে সপা প্রার্থী আজম খান, স্বামী প্রসাদ মৌর্য পিছিয়ে ফজিলনগর আসনে। গোরক্ষপুর আর্বান আসনে এগিয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উত্তর প্রদেশে আনন্দে মেতে উঠেছেন বিজেপি কর্মীরা।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top