News Flash

  • Home
  • বিদেশ
  • United States Vice President Kamala Harris : যুদ্ধের মধ্যেই পোল্যান্ড গেলেন কমলা হ্যারিস
Image

United States Vice President Kamala Harris : যুদ্ধের মধ্যেই পোল্যান্ড গেলেন কমলা হ্যারিস

ওয়াশিংটন, ১০ মার্চ (হি.স.): পোল্যান্ড গেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস । ইউক্রেনে যুদ্ধবিমান পাঠানোর বিষয়ে মধ্যস্থতা করতে পোলিশ নেতাদের সঙ্গে আলোচনায় বসবেন তিনি।


ইউক্রেনে রুশ হামলা মোকাবিলায় পোল্যান্ডকে যুদ্ধবিমান সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের কাছে আবেদন জানিয়েছিলেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এতে সম্মতি দেয় পোল্যান্ড সরকারও। কিন্তু এই ইস্যুতে মতবিরোধে জড়ায় দুই ন্যাটো মিত্র পোল্যান্ড ও আমেরিকা।


আমেরিকার আশঙ্কা ইউক্রেনকে যুদ্ধবিমান সরবরাহ করা হলে রাশিয়ার সঙ্গে সরাসরি ন্যাটো জোটের যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এতে সংকট বেড়ে যাওয়ার উচ্চ-ঝুঁকি রয়েছে।


ফলে মতবিরোধের মধ্যেই বুধবার (০৯ মার্চ) পোল্যান্ডের রাজধানী ওয়ারস পৌঁছেছেন কমলা। তিন দিনের সফরে পোল্যান্ড থেকে তার রোমানিয়ায় যাওয়ার কথা রয়েছে।


এদিকে ইউক্রেনে রাশিয়ার হামলার ১৫তম দিন অতিবাহিত হচ্ছে বৃহস্পতিবার। তবে রাশিয়ার সঙ্গে ন্যাটো জোটের সরাসরি যুদ্ধের আশঙ্কায় এখনো মেপে কথা বলছে জোটটির সদস্য দেশগুলো। 

Releated Posts

হিংসা ও মৃত্যুর ছায়ায় পিওজেকে নির্বাচন, পাকিস্তানের বিরুদ্ধে দমন-পীড়নের অভিযোগ তীব্র

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে (পিওজেকে) চলমান ধাপে ধাপে বিধানসভা নির্বাচনকে ঘিরে হিংসা, প্রাণহানি…

ByByNews Desk Jul 30, 2026

পিওকে নির্বাচনে হিংসা ও কারচুপির অভিযোগ, পাকিস্তান সেনার ভূমিকা নিয়ে প্রশ্ন

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এর বিধানসভা নির্বাচনকে ঘিরে হিংসা, ভোটে কারচুপির অভিযোগ এবং জোরপূর্বক নিখোঁজ…

ByByNews Desk Jul 30, 2026

বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর হলেই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গঠনমূলক পথে এগোবে: ভারতীয় হাইকমিশনার

ঢাকা, ৩০ জুলাই (আইএএনএস): বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর হলেই দুই দেশের সম্পর্ক আরও গঠনমূলক পথে এগোবে…

ByByNews Desk Jul 30, 2026

হিন্দু পরিবারের উপর হামলার ঘটনায় বাংলাদেশের সরকারের সমালোচনায় আওয়ামী লীগ

ঢাকা, ২৯ জুলাই (আইএএনএস): বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর ক্রমবর্ধমান হামলার আবহে ভোলা জেলার লালমোহন উপজেলায় এক হিন্দু পরিবারের…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top