News Flash

  • Home
  • দিনের খবর
  • Chief Minister Arvind Kejriwal : সিধু-সহ হেভিওয়েটদের পরাজয়, কেজরিওয়াল বললেন পঞ্জাব অসাধারণ করেছে
Image

Chief Minister Arvind Kejriwal : সিধু-সহ হেভিওয়েটদের পরাজয়, কেজরিওয়াল বললেন পঞ্জাব অসাধারণ করেছে

নয়াদিল্লি, ১০ মার্চ (হি.স.): পঞ্জাবে বিধানসভা নির্বাচনে হেরে গিয়েছেন ক্যাপ্টেন অমরিন্দর সিং, পরাজিত নভজ্যোৎ সিং সিধু, শিরোমণি অকালি দলের বিক্রম সিং মাজিথিয়া। হেভিওয়েটদের পরাজয়ে দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল জানালেন, পঞ্জাব অসাধারণ করেছে।” পাটিয়ালা আসনে আপ প্রার্থী অজিতপাল সিং কোহলির কাছে ১৯ হাজার ৮৭৩ ভোটে হেরে গিয়েছেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। অমৃতসর পূর্ব আসনে ৬,৭৫০ ভোটে হেরেছেন সিধু, এই আসনেই প্রার্থী ছিলেন বিক্রম সিং, তিনি হেরেছেন ১৪,৪০৮ ভোটে।


কেজরিওয়াল এদিন পঞ্জাবের জনগণকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, “সুখবীর সিং বাদল হেরেছেন, ক্যাপ্টেন সাহাব হেরেছেন, চান্নি সাহাব হেরেছেন, প্রকাশ সিং বাদল হেরেছেন, নভজ্যোত সিং সিধু হেরেছেন, বিক্রম সিং মাজিথিয়া হেরেছেন। পাঞ্জাব অসাধারণ করেছে।” পঞ্জাবের জনগণকে তিনি আশ্বস্ত করে বলেছেন, “আমরা এমন একটি ভারত তৈরি করব, যেখানে কোনও শিক্ষার্থীকে ডাক্তারি পড়ার জন্য ইউক্রেনে যেতে হবে না…এই ফলাফলের মাধ্যমে মানুষ দেখিয়েছে যে কেজরিওয়াল একজন সন্ত্রাসী নন বরং একজন প্রকৃত ‘দেশভক্ত’।”

Releated Posts

লোকসভায় পাস ‘বন্দে মাতরম’ বিল, জাতীয় সঙ্গীতের মতোই আইনি সুরক্ষা পেতে চলেছে জাতীয় গান

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): হট্টগোলের মধ্যেই বৃহস্পতিবার লোকসভায় কণ্ঠভোটে পাস হল ‘প্রিভেনশন অব ইনসাল্টস টু ন্যাশনাল অনার (সংশোধনী)…

ByByNews Desk Jul 30, 2026

নিয়োগ দুর্নীতির অভিযোগে কেপিএসসি দফতর ঘেরাওয়ের চেষ্টা, বেঙ্গালুরুতে আটক এবিভিপি কর্মীরা

বেঙ্গালুরু, ৩০ জুলাই (আইএএনএস): কর্নাটক পাবলিক সার্ভিস কমিশনের (কেপিএসসি) নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে বৃহস্পতিবার বেঙ্গালুরুতে বিক্ষোভ দেখায় অখিল…

ByByNews Desk Jul 30, 2026

দুর্গাপুজোর আগেই রাজ্য বিজেপিতে ফের সাংগঠনিক রদবদলের সম্ভাবনা

কলকাতা, ৩০ জুলাই (আইএএনএস): দুর্গাপুজোর আগেই পশ্চিমবঙ্গ বিজেপিতে ফের বড়সড় সাংগঠনিক রদবদলের সম্ভাবনা তৈরি হয়েছে। দলীয় সূত্রের খবর,…

ByByNews Desk Jul 30, 2026

হাবড়ায় সহকর্মীকে ব্ল্যাকমেল করে ধর্ষণের অভিযোগে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

কলকাতা, ৩০ জুলাই (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবড়া থানার এলাকায় এক মহিলা সহকর্মীকে ব্যক্তিগত ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করে…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top