News Flash

  • Home
  • মুখ্য খবর
  • CM Biplab Kumar Deb : বিধানসভা নির্বাচনের সাফল্যে ৪ রাজ্যের মুখ্যমন্ত্রী ও জনগণকে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা
Image

CM Biplab Kumar Deb : বিধানসভা নির্বাচনের সাফল্যে ৪ রাজ্যের মুখ্যমন্ত্রী ও জনগণকে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা

আগরতলা, ১০ মার্চ : দেশের ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলের মধ্যে ৪ রাজ্যেই শাসক দলের প্রতি জনগণের বিপুল সমর্থনের জন্য মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সেই ৪ রাজ্যের মুখ্যমন্ত্রী সহ জনগণকে অভিনন্দন জানিয়েছেন।

আজ সন্ধ্যায় সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী শ্রীদেব বলেন, দেশবাসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এক নতুন ভারত চাইছেন। আজকের এই ফলাফল তারই প্রতিফলন। জাতপাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত দেশবাসী বিশ্বাস করছে যে প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে দেশ এক নতুন দিশায় এগোচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর মার্গদর্শনে রাজ্য সরকারও স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, রেশনিং ব্যবস্থা সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নে গতি এনেছে। রাজ্যের মহিলাদের স্বশক্তিকরণের মাধ্যমে তাদের অধিকার প্রদানেও গুরুত্ব দিয়ে রাজ্য সরকার কাজ করছে। রাজ্য সরকারের প্রতি জনগণের আস্থা, বিশ্বাস আগামীদিনেও থাকবে বলে সাংবাদিক সম্মেলনে দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী।

আজকের এই ফলাফলের উল্লাসে শান্ত, সংযত থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য রাজ্যবাসীর প্রতি মুখ্যমন্ত্রী শ্রীদেব আহ্বান জানিয়েছেন। 

Releated Posts

ডিজিপি অনুরাগ ধনকরের মৃত্যু তদন্তে দিল্লিতে ত্রিপুরা পুলিশের টিম

আগরতলা, ৩০ জুলাই: ত্রিপুরার পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের রহস্যজনক মৃত্যুর তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দল (এসআইটি) তদন্ত…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

এসএমএ আক্রান্ত মানশ্রীর পাশে কৃষি দপ্তর, ৩ লক্ষ টাকার সহায়তা প্রদান

আগরতলা, ৩০ জুলাই: বিরল ও প্রাণঘাতী রোগ স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি (এসএমএ)-তে আক্রান্ত ছোট্ট মানশ্রীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তার…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

বছর বাঁচাও পরীক্ষার ফল প্রকাশ, বেড়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পাশের হার

আগরতলা, ৩০ জুলাই : বছর বাঁচাও পরীক্ষার ফলাফলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পাশের হার বেড়েছে। আজ সাংবাদিক সম্মেলনের এবিষয়ে…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

বিষাক্ত শামুক খেয়ে এক বছরের শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া

আগরতলা, ৩০ জুলাই : বিষাক্ত শামুক খাওয়ার পর এক বছরের এক শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে…

ByByTaniya Chakraborty Jul 30, 2026
Scroll to Top