News Flash

  • Home
  • খেলা
  • Women’s World Cup: মহিলা বিশ্বকাপ : প্রথম রাউন্ড শেষে লিগ টেবিলের শীর্ষে ভারত
Image

Women’s World Cup: মহিলা বিশ্বকাপ : প্রথম রাউন্ড শেষে লিগ টেবিলের শীর্ষে ভারত

দুবাই, ৭ মার্চ (হি.স.) : চলতি মহিলা বিশ্বকাপের প্রথম রাউন্ডের শেষে লিগ টেবিলের এক নম্বরে জায়গা করে নিল ভারত । দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। নিউজিল্যান্ড তাদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে হারিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে আসে। যদিও ভারতকে সিংহাসন থেকে নামানো সম্ভব হয়নি।

আপাতত ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ ১টি করে ম্যাচ খেলে ২ পয়েন্ট করে সংগ্রহ করেছে। নিউজিল্যান্ড ২টি ম্যাচ খেলে সংগ্রহ করেছে ২ পয়েন্ট। মোট পাঁচটি দলের সংগ্রহে রয়েছে ২ পয়েন্ট করে। তবে নেট রান-রেটে ভারত এগিয়ে থাকায় এক নম্বরে রয়েছেন মিতালিরা। এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি ইংল্যান্ড, বাংলাদেশ ও পাকিস্তান। পাকিস্তানের নেট রান-রেট সব থেকে কম হওয়ায় তারা রয়েছে লিগ টেবিলের একেবারে শেষে।

আইসিসি মহিলা বিশ্বকাপের পয়েন্ট টেবিল:-
১. ভারত: ম্যাচ-১, জয়-১, হার-০, পয়েন্ট-২ (নেট রান-রেট: ২.১৪০)।
২. দক্ষিণ আফ্রিকা: ম্যাচ-১, জয়-১, হার-০, পয়েন্ট-২ (নেট রান-রেট: ০.৬৪০)।
৩. নিউজিল্যান্ড: ম্যাচ-২, জয়-১, হার-১, পয়েন্ট-২ (নেট রান-রেট: ০.৫৩২)।
৪. অস্ট্রেলিয়া: ম্যাচ-১, জয়-১, হার-০, পয়েন্ট-২ (নেট রান-রেট: ০.২৪০)।
৫. ওয়েস্ট ইন্ডিজ: ম্যাচ-১, জয়-১, হার-০, পয়েন্ট-২ (নেট রান-রেট: ০.০৬০)।
৬. ইংল্যান্ড: ম্যাচ-১, জয়-০, হার-১, পয়েন্ট-০ (নেট রান-রেট: -০.২৪০)।
৭. বাংলাদেশ: ম্যাচ-২, জয়-০, হার-২, পয়েন্ট-০ (নেট রান-রেট: -০.৯২৩)।
৮. পাকিস্তান: ম্যাচ-১, জয়-০, হার-১, পয়েন্ট-০ (নেট রান-রেট: -২.১৪০)

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top